সরকারি অফিসের সময়সূচী ২০২৬ (সরকারি অফিস টাইম)

২০২৬ সালের সরকারি অফিসের নতুন সময়সূচী ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ৫ এপ্রিল থাকে নির্ধারিত সময়সূচিতে অফিস খোলা থাকবে।
সরকারি অফিসের নতুন সময়সূচী ২০২৬ (সকাল ৯টা থেকে বিকাল ৪টা)
দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচী ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন সময়সূচী অনুসারে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস সমূহের জন্য নতুন এই সময়সূচী কার্যকর হবে। তবে জরুরি পরিষেবাসমূহ নূতন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।
৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জনপ্রশাসন মন্ত্রনালয়, অফিসের নতুন সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটি হিসাবে বরাবরের মত শুক্রবার ও শনিবার সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের অফিসের সময়সূচী
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। ব্যাংকিং সেবা সকাল ১০.০০ ঘটিকা হইতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়।
এছাড়া আদালতের অফিস সময়সূচি নির্ধারণে মহামান্য সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কেন সরকারি ও বেসরকারি অফিস টাইম কমানো হয়েছে?
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস টাইম কমানো হয়েছে। স্বাভাবিক সময়ে অপিস টাইম ছিলো ৯টা থেকে ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২৬ সালের ৫ এপ্রিল থেকে অফিসের সময় কমিয়ে ৯টা থেকে ৪টা করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি অপিসের সময় (৯টা-৪টা) নির্ধারণ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে।
আরো দেখুন:
সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬
সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬
তথ্যসূত্র-





