স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, পুরো রমজান ছুটি

নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের সংশোধিত ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ছুটির তালিকার তথ্য অনুসারে, পুরো রমজানে ছুটি থাকবে। এবারে মোট ৬৭ দিন স্কুল ছুটি থাকবে।

মাধ্যমিক স্কুলের সংশোধিত ছুটির তালিকা ২০২৬ প্রকাশ, পুরো রমজান ছুটি

সকল বিতর্কেের অবসান ঘটিয়ে দেশের সকল মাধ্যমিক স্কুলে পুরো রমজান মাস জুড়ে ছুটি থাকবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে, পুরো রমজান মাসে স্কুল ছুটি থাকবে বলে জানানো হয়েছে। এর সাথে সংশোধিত স্কুল ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুসারে মোট ৬৭ দিন স্কুল ছুটি থাকবে। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানের ছুটি আছে দুই দিন। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার ও শনিবারের ছুটি বহাল রাখা হয়েছে।

রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ হলো যেভাবে

২০২৬ সালের প্রকাশিত ছুটির তালিকা অনুসারে প্রায় অর্ধেক রোজা পর্যন্ত ক্লাস চলার কথা ছিলো। কিন্তু পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করায়, মহামান্য হাইকোর্ট রমজানে স্কুল বন্ধ করে দেয়।

এরপর চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে আবারো রমজানে স্কুল খোলার বিষয়টি সামনে আসে। এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো রমজানে স্কুল ছুটির ঘোষণা দেওয়া হয়।

সংশোধিত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ছুটির তালিকা ২০২৬

১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্যি. তারিখে প্রকাশিত স্কুল ছুটির তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। আমরা শিক্ষক-শিক্ষার্থীর সুবিধার কথা বিবেচনা করে এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে তালিকাটি যুক্ত করছি।

মাধ্যমিক স্কুলের সংশোধিত ছুটির তালিকা ২০২৬

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ছুটির তালিকা ২০২৬

আরো দেখুন:

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬

শেয়ার করুন:
প্রামাণিক জালাল উদ্দিন

প্রামাণিক জালাল উদ্দিন: লেখক, সহকারী অধ্যাপক ও অনলাইন শিক্ষা সংবাদপত্র বিডি এডুকেটর এর অবৈতনিক উপদেষ্টা সম্পাদক। অনলাইনে শিক্ষা তথ্য সরবরাহে লেখালেখি করেন।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।