জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ নোটিশ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম ফিলাপ আগামী ০৫ মে ২০২৬ তারিখ থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের এই প্রক্রিয়ায় নিয়মিত, অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ফরম ফিলাপের এই কার্যক্রম চলবে আগামী ০৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি এবং এম মিউজ কোর্সের শিক্ষার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩০ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করা হয়েছে। নিম্নের ফরম ফিলাপের সংক্ষিপ্ত তারিখ (সময়সূচি) দেওয়া হলো:

কার্যক্রমের বিবরণতারিখ ও সময়
অনলাইনে আবেদন ফরম পূরণের সময়কাল০৫/০৫/২০২৬ হতে ০৪/০৬/২০২৬ পর্যন্ত
কলেজ কর্তৃক ফরম নিশ্চয়নের শেষ তারিখ১০/০৫/২০২৬ হতে ০৮/০৬/২০২৬ পর্যন্ত
সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার তারিখ০৯/০৬/২০২৬ হতে ১০/০৬/২০২৬ পর্যন্ত
আবেদন ফরম পূরণের ফি (তত্ত্বীয় প্রতি পত্র)৩০০/- টাকা
বিশেষ অধিভুক্তি ফি (প্রয়োজন সাপেক্ষে)৫০০০/- টাকা

ফরম ফিলাপের তারিখ সহ বিস্তারিত তথ্য জানতে, নিচের অনুচ্ছেদে যুক্ত ফরম ফিলাপের নোটিশ দেখুন।

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ যোগ্যতা

২০২৩ সালের এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করে দিয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের যারা আগে পরীক্ষা দেননি, তারা অনিয়মিত হিসেবে আবেদন করবেন। যারা এক বা একাধিক পত্রে ‘F’ গ্রেড পেয়েছেন, তারাও এই সুযোগ পাবেন। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ৫০০০ টাকা ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন।

অনলাইনে ফরম পূরণের আবেদন পদ্ধতি

আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ইএমএস সফটওয়্যারের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘Form Fillup’ মেনু থেকে প্রয়োজনীয় তথ্য এবং সচল মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে। ফরম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এই প্রিন্ট করা কপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি নির্দিষ্ট ফি সহ নিজ নিজ কলেজে জমা দিতে হবে।

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ফি ২০২৬

প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপ ফি সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষার জন্য প্রতি পত্রে ৩০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতি পত্রে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মৌখিক পরীক্ষার ফি ৩২৫ টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা। কেন্দ্র ফি হিসেবে তত্ত্বীয় পরীক্ষার জন্য ৪৫০ টাকা এবং ব্যবহারিকের জন্য ২৫০ টাকা জমা দিতে হবে। ইনকোর্স পরীক্ষার জন্য নির্ধারিত ফি এর মধ্যে ১৫০ টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে এবং ৩০০ টাকা কলেজের ফান্ডে জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা ও সতর্কবার্তা

শিক্ষার্থীদের অত্যন্ত সতর্কতার সাথে বিষয় কোড এবং কোর্স নির্বাচন করতে হবে। একবার ফরম পূরণ সম্পন্ন হলে কোনোভাবেই পত্র কোড সংশোধন করা যাবে না। রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষা দিলে ফলাফল প্রকাশ করা হবে না। এছাড়া পরীক্ষার্থীরা কোনোভাবেই নিজ কলেজে পরীক্ষা দিতে পারবেন না; তাদের জন্য নির্ধারিত অন্য কেন্দ্রে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফরম পূরণ সংক্রান্ত কোনো কারিগরি সমস্যা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সাপোর্ট ইমেইল বা হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সময়মতো ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া শেষ করা করতে হবে। এ বিষয়ে সঠিক আপডেট তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.nu.ac.bd) ভিজিট করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম পূরণ নোটিশ ২০২৬

শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের মূল বিজ্ঞপ্তির ছবি নিচে যুক্ত করা হলো। ফরম পূরণের তারিখ, ফি এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে এই নোটিশটি দেখুন।

প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ২০২৬

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম পূরণ নোটিশ ২০২৬

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ফি ২০২৬

সূত্র: https://www.nu.ac.bd/uploads/notices/notice_443_pub_date_30042026.PDF

আরো দেখুন:

ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৬ (NU Routine 2026)

NU Recent Notice [www.nu.ac.bd] জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।