অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ নোটিশ প্রকাশ করা হয়েছে।ফরম ফিলাপ চলবে ১৩ মে থেকে ১১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।

অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২৬: বিস্তারিত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করা হয়েছে।

৪ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, অনার্স পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়।

প্রকাশিত নোটিশে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সালের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম ফিলাপের সুযোগ দেওয়া হয়েছে।

নোটিশে প্রকাশিত নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনার্স ফরমফিলাপের সময়সূচি ও গুরুত্বপূর্ণ তারিখ

২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। নিচে গুরুত্বপূর্ণ তারিখগুলো তুলে ধরা হলো:

কার্যক্রমশুরুর তারিখশেষ তারিখ
অনলাইন আবেদন ফরমপূরণ১৩ মে ২০২৬১১ জুন ২০২৬
ডাটা এন্ট্রি নিশ্চয়ন (কলেজ)১৪ মে ২০২৬১৫ জুন ২০২৬
সোনালী সেবায় ফি জমা১৭ জুন ২০২৬১৮ জুন ২০২৬

অনার্স পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা

এবারের অনার্স ১ম বর্ষের পরীক্ষায় চার ধরণের শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ক্যাটাগরিগুলো নিচে বিস্তারিত জানানো হলো:

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন। অপরদিকে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় বসবেন।

গ্রেড উন্নয়ন ও বিশেষ সুযোগ

যারা গত পরীক্ষায় C বা D গ্রেড পেয়েছেন তারা সর্বোচ্চ ২টি পত্রে গ্রেড উন্নয়নের সুযোগ পাবেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ। তারা ৫,০০০ টাকা ফি প্রদান করে শেষবারের মতো পরীক্ষা দিতে পারবেন।

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ফি কত

২০২৫ সালের অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত নোটিশের তথ্য অনুযায়ী নির্ধারিত ফি-র তালিকা নিম্নরূপ:

  • প্রতি পূর্ণ পত্রের ফি: ৩০০ টাকা
  • ইনকোর্স পরীক্ষার ফি: ৪৫০ টাকা
  • কেন্দ্র ফি (তত্ত্বীয়): ৪৫০ টাকা
  • রোভার স্কাউট ফি: ১৫০ টাকা
  • বিশেষ অন্তর্ভুক্তি ফি: ৬০০ টাকা (অনিয়মিতদের জন্য)
  • ২০১৭-১৮ সেশনের বিশেষ ফি: ৫,০০০ টাকা

আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফরম পূরণ করতে হবে। ফরমটি ডাউনলোড করে প্রিন্ট কপি নিতে হবে। এই প্রিন্ট কপি ও ফি সহ নিজ নিজ বিভাগে জমা দিতে হবে।

আবেদন ফরমে কোনো ভুল থাকলে তা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাতিল করতে হবে। এরপর নতুন করে ফরম ডাউনলোড করা যাবে। তবে রেজিস্ট্রেশন কার্ডের বাইরে কোনো বিষয়ে ফরম পূরণ করা যাবে না।

সোনালী সেবার মাধ্যমে ফি জমার নির্দেশনা

সকল ফি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ‘সোনালী সেবা’র মাধ্যমে জমা দিতে হবে। কলেজ থেকে প্রাপ্ত পে-স্লিপ নিয়ে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দেওয়া যাবে। নির্ধারিত তারিখের পর ব্যাংক কোনো ফি গ্রহণ করবে না। সোনালী সেবা ব্যতীত অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন করলে তা গ্রহণযোগ্য হবে না।

২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার শর্তাবলী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সে অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে অন্তত ৫০ শতাংশ বিষয়ে ন্যূনতম ‘D’ গ্রেড পেতে হবে। একটি বিষয়ে অনুপস্থিত থেকেও যদি বাকি সব বিষয়ে ‘D’ গ্রেড থাকে, তবে শিক্ষার্থী পরবর্তী বর্ষে প্রমোশন পাবেন। তবে তাকে পরবর্তীতে অনুপস্থিত বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে।

অনার্স পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা

অনার্স ১ম বর্ষের পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট (www.nu.ac.bd) এ প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট চেক করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৬

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।