About Us

BD Educator (বিডি এডুকেটর) একটি অনলাইন শিক্ষা সংবাদ মাধ্যম ও সংস্থা (News Media Organization)। আমাদের লক্ষ্য হলো, সহজে ও দ্রুততার সাথে শিক্ষা তথ্য ও সংবাদ সরবরাহ করা।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
BD Educator প্রধানত বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা সহায়ক সংবাদ আদান-প্রদানের অনলাইন মঞ্চ। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড ও বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি, পরীক্ষা, ফলাফল, শিক্ষকদের বেতন-ভাতা, চাকুরীসহ সকল শিক্ষা সংশ্লিষ্ট সংবাদ সরবরাহ করা এর প্রধান লক্ষ্য।
বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর থেকে শিক্ষা তথ্য উপাত্ত সংগ্রহ করে, বস্তুনিষ্ঠ ভাবে শিক্ষা সংবাদ সরবরাহ করাই এর অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষা সংবাদ আহরণ ও সরবরাহে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ও শিক্ষক-শিক্ষার্থীদের কাছে শিক্ষা-প্রযুক্তির উপকরণগুলোকে পরিচিত করানো এর অন্যতম প্রধান কাজ।
আমরা কী প্রকাশ করি
বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো, বিশ্বমানের শিক্ষা প্রদান করে জাতিকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত করে গড়ে তোলা। শিক্ষাক্ষেত্রে জাতিকে উপযুক্ত করে তুলতে, প্রতিনিয়ত পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সহ অধীনস্ত দপ্তর ও প্রতিষ্ঠান। আর এসব শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যাবলির বহুল প্রচারের কাজ করে আসছে, BD Educator নামের শিক্ষা সংবাদ মাধ্যম।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঠিক তথ্যাবলির বহুল প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যা প্রকাশ করি:
- ভর্তি তথ্য: দেশের সকল বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্সসহ সকল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিসহ ভর্তি তথ্য।
- সিলেবাস ও রুটিন: এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিলেবাস ও রুটিন।
- পরীক্ষার ফলাফল: সকল শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একাডেমিক ফলাফল।
- চাকরির বিজ্ঞপ্তি: সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি সহ চাকরির পরীক্ষার ফলাফল।
- এমপিও নোটিশ: বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও নোটিশ।
- অফিসিয়াল নোটিশ: শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের জরুরি ও দাপ্তরিক নোটিশ।
সম্পাদকীয় নীতি (Editorial Policy)
আমরা প্রতিটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। কোন গুজব, অনুমানভিত্তিক বা ভুল তথ্য প্রকাশ করি না। এক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী মেনে চলি।
- নির্ভরযোগ্য উৎস: আমরা কেবল দাপ্তরিক বা অফিসিয়াল সোর্স (যেমন: মন্ত্রণালয়, বোর্ড, বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট দপ্তর) থেকে প্রাপ্ত তথ্য ও সংবাদ প্রকাশ করি।
- তথ্য যাচাই: সংবাদ প্রকাশের পূর্বে তার বস্তুনিষ্ঠতা, সত্যতা ও নির্ভুলতা কঠোরভাবে যাচাই করা হয়। প্রয়োজনে সংবাদের অফিসিয়াল সোর্স যুক্ত করা হয়। কিছু ক্ষেত্রে নোটিশের পিডিএফ কপির রুপান্তরিত ইমেজ ভার্সন সংবাদে যুক্ত করা হয়
- ভুল সংশোধন: অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য ও সংবাদ প্রকাশিত হলে, তা নজরে আসা মাত্র দ্রুততম সময়ে সংশোধন ও পরিমার্জন করা হয়।
- গুজব প্রতিরোধ: আমরা কোনো ধরনের অনুমাননির্ভর বা অনির্ভরযোগ্য তথ্য ও সংবাদ প্রচার করি না। বস্তুনিষ্ঠতাই আমাদের মূল শক্তি।
যোগাযোগ
আমাদের সম্পর্কে আরো জানতে বা মতামত জানাতে প্রয়োজনে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন।
ইমেইল: [email protected]
সামাজিক মাধ্যমে আমরা
পাঠকের সাথে ঘনিষ্ট যোগাযোগের জন্য আমাদের আছে শক্তিশালী সামাজিক মাধ্যম। এখানে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে শিক্ষা সংশ্লিষ্ট যে কোন তথ্য জানতে ও জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন, আমাদের মহতী উদ্যেগের সঙ্গী হোন।
আমাদের সম্পর্কে আরো জানুন সচরাচর জিজ্ঞাসা (FAQs) পাতা থেকে।
যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ পাতায় যুক্ত হোন।

