সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশোধিত ছুটির তালিকা অনুসারে, এবারে সাপ্তাহিক ছুটি ছাড়াও প্রাথমিক বিদ্যালয় ৬৭ দিন বন্ধ থাকবে।

সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা ২০২৬

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রাথমিকের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত সংশোধিত ছুটির প্রজ্ঞাপন অনুসারে, এবারে মোট ৬৭ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। এর মধ্যে প্রতি প্রধানের সংরক্ষিত ২ দিনের ছুটি রয়েছে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার ও শনিবারের ছুটি বহাল থাকছে।

উল্লেখ্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের দাবীর মুখে পবিত্র রমজানের ছুটি রেখে, সংশোধিত নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা দেখুন।

সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা ২০২৬
প্রাথমিক ছুটির তালিকায় নির্ধারিত পরীক্ষার সময়সূচী

প্রাথমিক ছুটির তালিকায় নির্ধারিত পরীক্ষার সময়সূচী

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় বিভিন্ন শ্রেণির পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে। অধিদপ্তর নির্ধারিত সময়সূচী অনুসারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

১ম প্রান্তিক মূল্যায়ন করতে হবে ৫-১৭ মে তারিখের মধ্যে। ২য় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭-৩০ আগস্ট তারিখের মধ্যে। ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ১-১০ ডিসেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর তারিখে। আর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ ডিসেম্বর তারিখের মধ্যে।

আরো দেখুন:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।