এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১০ মে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ ভাইভা তারিখ ২০২৬

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১০ মে থেকে শুরু হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র অনলাইন গণমাধ্যমকে এবিষয়ে নিশ্চিত করেছে।

বেসরকারি এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ ভাইভা ২০২৬: বিস্তারিত তথ্য

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এখন অপেক্ষায় থাকা হাজারো প্রার্থী জানতে চাইছেন— কবে শুরু হবে ভাইভা?

৩ মে ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সেই প্রশ্নের উত্তর দিয়েছে। ১০ মে তারিখ থেকে ভাইভা পরীক্ষার শুরু কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়।

যে তারিখে হতে পারে ভাইভা পরীক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১০ মে থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ভাইভা শুরু হতে পারে। তবে এখনো দাপ্তরিকভাবে পরীক্ষার তারিখ জানানো হয়নি। এনটিআরসিএর ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি পরে  প্রকাশ করা হবে।

কতটি বোর্ডে ভাইভা নেওয়া হবে

মন্ত্রাণালয়ের প্রাথমিক তথ্য মতে, প্রথম দিকে ১৪টি বোর্ডে ভাইভা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৪০ জন প্রার্থী অংশ নেবেন।

ভাইভা হবে সকাল-বিকাল দুই শিফটে

ভাইভা সকাল ও বিকাল দুই শিফটে নিম্নলিখিত সময়ে অনুষ্ঠিত হবে।

শিফটসময়
প্রথম শিফটসকাল ১০টা থেকে দুপুর ১টা
দ্বিতীয় শিফটদুপুর ২টা থেকে বিকেল ৪টা

ভাইভা শেষ হতে কতদিন লাগবে

মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দুই শিফটে প্রতিদিন ভাইভা নিলে পুরো প্রক্রিয়া শেষ করতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।

ভাইভার সময়সূচি প্রকাশের ঠিকানা

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভাইভার বিস্তারিত সময়সূচিও পরে একই ওয়েবসাইটে প্রকাশ পাবে।

ওয়েবসাইটের ঠিকানা: ntrca.gov.bd

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার পরিসংখ্যান

গত ১৮ এপ্রিল শনিবার ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার এমসিকিউ ধাপ অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। পরীক্ষার ফল প্রকাশিত হয় ২২ এপ্রিল।

ফলে দেখা যায়, মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৯৪২ জন।

বিষয়তথ্য
মোট আবেদনকারী৫৩,০৬৯ জন
পরীক্ষায় অংশগ্রহণকারী৪৮,১৪৬ জন
উত্তীর্ণ প্রার্থী১৪,৯৪২ জন (৩১%)
এমসিকিউ পরীক্ষার তারিখ১৮ এপ্রিল ২০২৬
ফল প্রকাশের তারিখ২২ এপ্রিল ২০২৬

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধানের পদসংখ্যা

গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এই বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের ধরনপদ সংখ্যা
স্কুল ও কলেজ৯,৭০৮ জন
মাদ্রাসা৩,১৩১ জন
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা১১২ জন
মোট১২,৯৫১ জন

আরো দেখুন:

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।