মে মাসের এমপিও ও উৎসব ভাতা বিল সাবমিট নোটিশ ২০২৬

স্কুল কলেজের মে মাসের এমপিও ২০২৬ ও উৎসব ভাতা বিল সাবমিট নোটিশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে-২০২৬ মাসের বেতন-ভাতা বিল সাবমিটের নোটিশ প্রকাশ করেছে। এছাড়া ঈদ-উল-আযহা ২০২৬ এর উৎসব ভাতার বিল সাবমিট নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত নোটিশে বলা হয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রধানদের ১৩ মে ২০২৬ তারিখের মধ্যে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলের মাধ্যমে বিল সাবমিট করতে হবে।

মে মাসের এমপিও ও ঈদুল আজহার উৎসব ভাতা বিল সাবমিটের নোটিশ ২০২৬

এমপিওভুক্ত স্কুল-কলেজের মে মাসের এমপিও ও ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

১১ থেকে ১৩ মে তারিখের মধ্যে স্কুল-কলেজের প্রধানদের বিল সাবমিটের নির্দেশনা দিয়েছে মাউশি। মাউশি জানায়, প্রতিষ্ঠান প্রধানদের EMIS সিস্টেমে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বিল সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর তথ্য পৃথকভাবে যাচাই করে সঠিকভাবে বিল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুল তথ্যের কারণে অতিরিক্ত অর্থ প্রেরণ বা অর্থ প্রেরণে জটিলতা তৈরি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিল সাবমিটের গুরুত্বপূর্ণ তথ্য

  • বিল জমার শেষ তারিখ: ১৩ মে ২০২৬
  • ভাতার ধরন: মে-২০২৬ মাসের এমপিও ও ঈদুল আজহার উৎসব ভাতা
  • বিল সাবমিট মাধ্যম: EMIS MPO-EFT মডিউল
  • অর্থ প্রদান পদ্ধতি: EFT এর মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাব
  • প্রযোজ্য প্রতিষ্ঠান: মাউশি অধিদপ্তরাধীন এমপিওভুক্ত স্কুল ও কলেজ

আংশিক পেমেন্ট ও বিশেষ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী অবসর, মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে নিয়মিত বেতন পাওয়ার যোগ্য না হলেও বকেয়া অনুমোদিত থাকলে “আংশিক পেমেন্ট” অপশন নির্বাচন করে বিল সাবমিট করতে হবে।

এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও Bill Submit অপশনে উল্লেখ করতে হবে।

অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে যা করতে হবে

যদি ভুলবশত কোনো শিক্ষক বা কর্মচারীর হিসাবে অতিরিক্ত অর্থ চলে যায়, তবে সেই অর্থ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে এবং চালানের মূল কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নোটিশে জানানো হয়েছে, বর্তমানে শুধুমাত্র iBAS যাচাইকৃত Valid জনবলের তথ্য Bill Submit অপশনে প্রদর্শিত হচ্ছে। যাদের তথ্য এখনো ত্রুটিপূর্ণ রয়েছে, তাদের তথ্য যাচাই সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

আরো দেখুন:

মাদ্রাসা এমপিও শিটে জন্মতারিখ সংশোধন নীতিমালা ২০২৬

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।