৯ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: শূন্য পদের তথ্য

৯ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ দ্রুত প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগৃহীত শূন্য পদের তথ্য পুনরায় যাচাই করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের আঞ্চলিক কার্যালয়গুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) মাউশির সহকারী পরিচালক-২ এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। একই দিনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও সংশ্লিষ্ট চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষক শূন্য পদের তথ্য পুনরায় যাচাইয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাউশির চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ’র ই-রিকুইজিশনের মাধ্যমে সংগৃহীত শূন্য পদের তথ্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে হবে। এজন্য অঞ্চলভিত্তিক এক্সেল ফরম্যাটে সফট কপি সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, তথ্য সঠিক থাকলে মন্তব্য কলামে “Correct” এবং ভুল থাকলে “Incorrect” লিখতে হবে। অন্য কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। যাচাইকৃত সফট কপি নির্ধারিত ই-মেইলে পাঠানোর পাশাপাশি স্বাক্ষরযুক্ত হার্ডকপিও জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

  • নিয়োগ: ৯ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
  • তথ্য যাচাই: শূন্য পদের প্রাপ্যতা
  • যাচাই পদ্ধতি: Excel Sheet ও হার্ডকপি
  • মন্তব্য কলাম: Correct / Incorrect
  • শেষ সময়: ১৩ মে ২০২৬
  • প্রেরণকারী কর্তৃপক্ষ: আঞ্চলিক ডিডি অফিস।

তথ্য যাচাই কার্যক্রমের ধাপ

  • জেলা শিক্ষা অফিস উপজেলা/থানা ভিত্তিক এক্সেল ফাইল আলাদা করবে
  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফাইল পাঠাবে
  • প্রতিষ্ঠান প্রধান তথ্য যাচাই করে মতামত দেবেন
  • উপজেলা অফিস সব তথ্য একত্র করে জেলা অফিসে পাঠাবে
  • জেলা শিক্ষা অফিস চূড়ান্তভাবে উপপরিচালক অফিসে জমা দেবে

শূন্য পদের ভুল তথ্য না দিতে মাউশির সতর্কতা

মাউশি জানিয়েছে, পূর্বে অনেক প্রতিষ্ঠান ভুল শূন্য পদের চাহিদা পাঠানোর কারণে নিয়োগ সুপারিশ ও এমপিওভুক্তিতে জটিলতা তৈরি হয়েছে। এতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ভোগান্তির শিকার হয়েছেন। তাই এবার শূন্য পদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র আঞ্চলিক উপপরিচালক (ডিডি) অফিস মাউশিতে তথ্য পাঠাবে। জেলা, উপজেলা বা কোনো প্রতিষ্ঠান সরাসরি মাউশিতে তথ্য পাঠাতে পারবে না বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।