ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি ২০২৬: আবেদনের যোগ্যতা ও নিয়ম

২০২৬ সালের ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি: আবেদনের যোগ্যতা ও সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া শিক্ষার্থীর জন্য ব্রাক মেধাবিকাশ বৃত্তির আবেদন শুরু হয়েছে।

অনলাইনে আবেদন করা যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে এই আবেদন জমা দিতে হবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি: আবেদনের যোগ্যতা ও নিয়ম

দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ব্র্যাক (BRAC) নিয়ে এলো ‘মেধাবিকাশ’ বৃত্তি কর্মসূচি। বাংলাদেশের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এই বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ২০ হাজার টাকা এবং মাসে ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক ধরে মানসম্মত উচ্চ শিক্ষা নিশ্চিতকরণে, ব্র্যাকের এমন উদ্যোগ প্রসংশনীয় ভূমিকা পালন করে আসছে।

ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি আবেদনের যোগ্যতা

২০২৬ সালের ব্রাকের মেধাবৃত্তি আবেদন করতে হলে শিক্ষার্থীদের নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:

  • যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে: শিক্ষার্থীকে বর্তমানে দেশের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় ১ম বর্ষে অধ্যয়নরত হতে হবে।
  • একাডেমিক ফলাফল: এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) উভয় পরীক্ষায় বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫.০০ থাকতে হবে।
  • অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিক্ষাথী হতে হবে।
  • ব্রাক কর্মসূচী অধিনে থাকা পরিবারের সদস্যদের সন্তানকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ব্রাক গ্রাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য অগ্রাধিকার দেওয়া হবে। যেমন শারিরিক প্রতিবন্ধী ও আদিবাসি শিক্ষার্থীদের এই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
  • আর্থিক অবস্থা: আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ২০,০০০ টাকার অনূর্ধ্ব হতে হবে। ভূমিহীন বা অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে।

আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট

ব্রাকের বৃত্তি আবেদন অনলাইনে করার সময় নিচের ডকুমেন্টগুলো ডিজিটাল ফরমেটে (Scan Copy) সাথে রাখতে হবে:

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্টের কপি।
  • বিশ্ববিদ্যালয় ভর্তির চূড়ান্ত রসিদ (Admission Receipt/Pay Slip)।
  • পারিবারিক আয়ের সনদপত্র (পৌরসভা/ইউপি চেয়ারম্যান বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত)।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • যোগাযোগের মাধ্যম: ফরমে ব্যবহৃত মোবাইল নম্বর এবং ই–মেইল ঠিকানাটি অবশ্যই সচল থাকতে হবে, যাতে পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়।

অনলাইন আবেদন নিয়ম ও আবেদনের তারিখ

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের নির্ধারিত অনলাইন পোর্টাল বা গুগল ফরমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় কোনো তথ্য ভুল দিলে বা জাল সনদ প্রদান করলে আবেদনটি বাতিল হবে।

ব্রাক মেধাবৃত্তি হিসাবে আর্থিক সুবিধার বিস্তারিত বিবরণ

ব্রাক মেধাবিকাশ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বোঝা লাঘব করতে ব্র্যাক ব্যাপক আর্থিক সহায়তা প্রদান করে:

  1. এককালীন শিক্ষা সামগ্রী অনুদান: ভর্তির শুরুতে বই-পুস্তক ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়ের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ২০,০০০ টাকা প্রদান করা হবে।
  2. মাসিক উপবৃত্তি: পড়াশোনা ও জীবনযাত্রার খরচ নির্বাহের জন্য প্রতি মাসে ৮,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে, যা তাদের স্নাতককোর্স চলাকালীন বজায় থাকবে (শর্তসাপেক্ষ)।
  3. অন্যান্য সুবিধা: আর্থিক সহায়তার পাশাপাশি ব্র্যাকের বিভিন্ন মেন্টরশিপ ও দক্ষতা উন্নয়নমূলক সেমিনারে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন মেধাবিকাশ প্রাপ্ত শিক্ষার্থীরা।

ব্রাক মেধা বৃত্তিতে যেভাবে শিক্ষার্থী নির্বাচিত হবে

গুগল ফরমে দাখিলকৃত আবেদন জমা হওয়ার পর ব্র্যাকের একটি বিশেষ টিম প্রতিটি আবেদন যাচাই করবে। প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার বা ভাইভার জন্য ডাকা হবে। ভাইভা বোর্ড শিক্ষার্থীর মেধা, আর্থিক অবস্থা এবং উচ্চশিক্ষার লক্ষ্য বিবেচনা করে চূড়ান্ত মেধাবৃত্তির তালিকা প্রকাশ করা হবে।

আরো জানুন:

ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণের নিয়ম (একাদশ শ্রেণি)

উপবৃত্তি আবেদন ফরম ২০২৬ pdf download [৬ষ্ঠ ও একাদশ শ্রেণি]

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।