সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা (College Holiday List 2026) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০২৬ সালের কলেজ ছুটির প্রজ্ঞাপন অনুসারে ৭২ দিন কলেজ বন্ধ থাকবে। এর মধ্যে তিন দিন প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি রয়েছে।

২০২৬ সালের সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা Pdf

২০২৬ সালের দেশের সকল সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ছুটির তালিকার পিডিএফ (Pdf) কপি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আঃ কুদ্দুস মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে কলেজ ছুটির প্রজ্ঞাপন প্রকাশ করেন। ছুটির প্রজ্ঞাপন অনুসারে, সাপ্তাহিক ছুটি বাদে মোট ৭২ কার্যদিবস কলেজ বন্ধ থাকবে।

তবে জাতীয় দিবসগুলোতে ক্লাস বন্ধ রেখে বিভিন্ন অনুষ্ঠান পালনের মাধ্যমে পালনের নির্দেশনা দেওয়া হয়ছে। ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর-এই দিবসগুলো বিশেষভাবে পালনের কথা বলা হয়েছে।

যেসব দিন তারিখে কলেজ দীর্ঘ দিন বন্ধ থাকবে

রমজান ও অন্যান্য দিবসের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত কলেজ ছুটি খাকবে।পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে একটানা ২৬ কার্যদিবস কলেজ বন্ধ থাকবে।

কলেজের একটানা দীর্ঘতম ছুটি হলে ঈদুল আজহার ছুটি। এই ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিন কলেজ বন্ধ থাকবে।

দূর্গাপূজা সহ বিভিন্ন পূজা উপলক্ষে মোট ১০ দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছে। ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্টান বন্ধ থাকবে।

এছাড়া শীতকালীন অবকাশ সহ অন্যান্য দিবসের জন্য ডিসেম্বর মাসে ১১ দিনের শীতকালীন ছুটি থাকবে। এই ছুটি ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

কলেজ ছুটির তালিকা ২০২৬ Pdf (College Holiday List 2026)

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত কলেজ ছুটির তালিকা পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। পাঠকের সুবিধার জন্য ছুটির তালিকার ইমেজ কপি নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করুন।

কলেজ ছুটির তালিকা ২০২৬

কলেজের ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।