ঢাবি ভর্তি যোগ্যতা ২০২৬ (কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ইউনিট)

ঢাবি ভর্তির যোগ্যতা ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (অনার্স) ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি আবেদন করতে নির্ধারিত যোগ্যতা বা জিপিএ পয়েন্ট প্রয়োজন হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি যোগ্যতা: কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ইউনিট

ঢকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (অনার্স) ভর্তি আবেদনের যোগ্যতা নির্ধারণ করেছে।

৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তির আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়। এবারও সেকেন্ড টাইমারদের ভর্তি আবেদন করার সুযোগ রাখা হয়নি।

ঢাবি আন্ডারগ্রাজুয়েট ভর্তি আবেদনের যোগ্যতা ২০২৬-২০২৭

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান ও ২০২৬ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান ইউনিট-এর জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-দ্বয়ের যোগফল ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৮.০০ হতে হবে। তবে আলাদাভাবে জিপিএ ৩.৫০ এর কম হওয়া যাবে না।

তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট-এর জন্য উভয় পরীক্ষার জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ এর নিচে হওয়া চলবে না। তবে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ হতে হবে। আর বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিট-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

ঢাবির ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ২০২৬

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ঢাবি আন্ডারগ্রাজুয়েট ভর্তি আবেদন ১১ নভেম্বর শুরু হবে। ভর্তি আবেদন গ্রহণ করা হবে ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শনিবার।

ব্যবসায় শিক্ষা ইউনিট-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিট-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর আইবিএ ইউনিট-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে।

আরো দেখুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬

বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।