চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল দেখুন

চুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৬

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)।

২৩ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://cuet.ac.bd/) ফলাফল প্রকাশ করা হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ ফল জানতে পারবেন। এছাড়া নিচের অনুচ্ছেদের লিংক থেকে ভর্তি রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

এবারে ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাতালিকায় মোট ৯ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী স্থান অর্জন করেছেন। অপরদিকে ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) মেধাতালিকাভুক্ত হয়েছেন মোট ৩০৩ জন শিক্ষার্থী।

মেধাতালিকায় স্থানপ্রাপ্ত সকল প্রার্থীকে আগামী ১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে।

ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বমোট ১১টি পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।

  • চুয়েট ভর্তি পরীক্ষার রোলওয়াইজ রেজাল্ট দেখুন এখান থেকে

আরো দেখুন:

রাবি সি ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।