গুচ্ছ সি-ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

২০২৬ সালের গুচ্ছ সি-ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে প্রতিবেদনটি পড়ুন। ২৯ মার্চ রাতে গুচ্ছের বাণিজ্য ইউনিটের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। অনলাইনে ভর্তি রেজাল্ট দেখা যাবে।
গুচ্ছ সি-ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার রেজাল্ট ২৯ মার্চ, ফল দেখার নিয়ম
২০২৬ সালে অনুষ্টিত গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট ২৯ মার্চ রাতে প্রকাশ করা হবে।
গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক বিশেষ সভা শেষে আনুষ্ঠানিকভাবে রাতে রেজাল্ট ঘোষণা করা হবে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গুচ্ছের সি-ইউনিটের ভর্তি রেজাল্ট প্রকাশের সাথে সাথে অনলাইনে ভতি রেজাল্ট দেখা যাবে। পরীক্ষার্থীরা নিজ আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে গুচ্ছের ভর্তি ওয়েবসাইটে ভর্তি ফল দেখতে পারবেন।
গুচ্ছের ফলাফল দেখার নিয়ম (How to Check GST Result )
গুচ্ছের সি-ইউনিটের প্রকাশিত রেজাল্ট দেখতে, গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ভর্তি ওয়েবসাইটের ঠিকানা: https://gstadmission.ac.bd/
এরপর সাইন ইন পেজে গিয়ে পরীক্ষার্থীর নিজ নিজ স্টুডেন্ট আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন সম্পন্ন হলে ড্যাশবোর্ডে থাকা ‘রেজাল্ট’ অপশনটি নির্বাচন করে ক্লিক করলেই রেজাল্ট দেখা যাবে। এছাড়াও এখান থেকে রেজাল্ট শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
আরো দেখুন:
আর্মড ফোর্সেস মেডিকেল নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬





