২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ১ম বর্ষ বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। আবেদন ফি ৭০০/= টাকা।
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট বিএসসি ইন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে (এএফএমআই) নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। ভর্তি আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। আবেদন ফি ৭০০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুযারি ২০২৬ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত।
অনলাইনে https://www.afmibid.net ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত নীতিমালা এবং এএফএমআই এর ওয়েবসাইট ঠিকানায় পাওয়া যাবে।
নার্সিং ভর্তি যোগ্যতা
এসএসসি সমমান পরীক্ষায় ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালে এবং এইচএসসি সমমান পরীক্ষায় ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সম্মিলিত জিপিএ (GPA) ন্যূনতম ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম (GPA) ৩.০০ থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই ১ জুলাই ২০২৫ খ্রি. তারিখে বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং নির্ধারিত উচ্চতা, ওজন ও বুকের মাপের যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
যেভাবে নার্সিং ভর্তির প্রার্থী নির্বাচন করা হবে
MCQ পদ্ধতিতে ১ ঘন্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এফএমআই তে এবং তত্ত্বাবধানে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে ডাক্তারি ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং ভর্তি ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৫ গুণীতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)।
এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৫ গুণীতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)।
MCQ পরীক্ষা = ১০০ নম্বর, সর্বমোট (২৫+২৫+১০০) = ১৫০ নম্বর।

আরো দেখুন:
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ [সিলেবাস ও পরীক্ষার তারিখ]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন





