ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ (Cadet Colleges Admission 2026)

বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনে ১ নভেম্বর সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
শিক্ষার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস। ছাত্র-ছাত্রী উভয়ের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৪ ফুট ৮ ইঞ্চি।
ভর্তির লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজী-১০০, গণিত-১০০, বাংলা-৬০ ও সাধারণ জ্ঞান বিষয়ে ৪০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদন করতে ভিজিট করুন www.cadetcollege.army.mil.bd। আবেদন ফি ২০০০/= টাকা। বিস্তারিত নিচে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ (Cadet Colleges Admission 2026)
২০২৬ শিক্ষাবর্ষের ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির যাবতীয় তথ্য উল্লেখ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন ও পরীক্ষার প্রস্তুতি নিন।


আরো দেখুন:
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স (১ম-৯ম শ্রেণি)
সরকারি স্কুলে ভর্তি নীতিমালা (ক্যাচমেন্ট ও কোটা)





