ভোকেশনাল ছুটির তালিকা ২০২৬ (জেএসসি এসএসসি দাখিল)

ভোকেশনাল ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের ভোকেশনাল ছুটির তালিকা (জেএস, এসএসসি শিক্ষাপঞ্জি) প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এবারে ভোকেশনালে সাপ্তাহিক ছুটি সহ মোট ১৬০ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ২০৫ কার্য দিবসে প্রতিষ্ঠানে পাঠদান চলবে।

২০২৬ সালের ভোকেশনাল ছুটির তালিকা (জেএস এসএসসি শিক্ষাপঞ্জি)

কারিগরি শিক্ষা বোর্ড ২০২৬ সালের ভোকেশনাল ছুটির তালিকা প্রকাশ করেছে। এই ছুটির তালিকা ভোকেশনালের জেএস ও এসএসসি শিক্ষাক্রমের জন্য প্রযোজ্য হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ৩০ ডিসেম্বর তারিখে ২০২৬ সালের ভোকেশনাল ছুটির তালিকা প্রকাশ করা হয়।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মোঃ আনোয়ারুল কবীর স্বাক্ষরিত ছুটির তালিকায়, ভোকেশনালের শিক্ষা বর্ষপঞ্জি (একাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে।

২০২৬ সালের কারিগরি বোর্ডের ভোকেশনালে ২০৫ দিন কার্য দিবস শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও ১৬০ দিন ছুটি বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

কারিগরির জেএস ও এসএসসি শিক্ষাক্রমের শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬

কারিগরি ছুটির তালিকা ২০২৬ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)

কারিগরি বোর্ড ভোকেশনাল জেএস ও এসএসসি শিক্ষাপঞ্জি ২০২৬

কারিগরি বোর্ডের প্রকাশিত ছুটির তালিকায়, জেএস ও এসএসসি শিক্ষাক্রমের বর্ষপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

এছাড়া ছুটির তালিকায় বিশেষ দ্রষ্টব্য অংশে, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও জাতীয় দিবস পালন বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রশ্নপত্র নিজদের প্রণয়ন করতে বলা হয়েছে। কোনক্রমেই অন্য কোন উৎস থেকে প্রশ্নপ্রত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ  করা যাবে না বলে সতর্ক করা হয়েছে।

সকল প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করতে বলা হয়েছে।

কোন সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না বা পরিদর্শন উপলক্ষে ক্রাস ছুটি দেওয়া যাবে না। এছাড়া কারো সম্মানার্থে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সমুহ যথাযথ মর্যদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব দিনে ক্লাস বন্ধ রেখে সংশ্লিষ্ট দিবস পালনের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনালের ছুটির তালিকা ও এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানুন নিচের অনুচ্ছেদে যুক্ত ছুটির তালিকা থেকে। এখানে ছুটির তালিকার পিডিএফ কপি রূপান্তরের মাধ্যমে ইমেজ কপি হিসাবে প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে।

ভোকেশনাল জেএস ও এসএসসি শিক্ষাপঞ্জি ২০২৬

ভোকেশনাল ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের কারিগরি বোর্ড ভোকেশনালের ছুটির তালিকা সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা

সরকারি বেসরকারি মাদ্রাসার ২০২৬ সালের ছুটির তালিকা

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।