এমপিও স্কুল-কলেজের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার খবর

এমপিও স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতা প্রাপ্তির জন্য ইএফটি বিল সাবমিট করতে হবে ২৮ মার্চ তারিখের মধ্যে। মার্চ মাসের বেতন ভাতা পাওয়া যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষে। আর বৈশাখী ভাতার বিল সাবমিটের অপশনও ইতোমধ্যে চালু করা হয়েছে।
এমপিওভুক্ত স্কুল-কলেজের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার খবর
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতা প্রাপ্তির ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে।
এরই মধ্যে বৈশাখী ভাতার বিল সাবমিটের অপশনও চালু করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মার্চ মাসের ইএফটি বিল সাববিট করতে হবে ২৮ মার্চ ২০২৬ খ্রি. তারিখের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। উল্লেখিত সময়ের মধ্যে বিল সাবমিট করা না হলে ব্যাংকে অর্থ পাঠানো যাবে না বলে সতর্ক করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের, বৈশাখী ভাতার ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে।
২৭ মার্চ ২০২৬ খ্রি. তারিখে ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন, বৈশাখী ভাতার বিল সাবমিটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইএফটিতে নির্বিঘ্নে অর্থ পেতে দ্রুত বৈশাখী ভাতার বিল সাবমিটের পরামর্শ দিয়েছেন।
তবে বৈশাখী ভাতার অর্থ কবে নাগাদ ব্যাংকে ছাড় করা হবে, সে বিষয়ে তিনি কোন তথ্য দেননি। আশা করা যাচ্ছে, মার্চ মাসের বেতন ছাড়ের পরপরই বৈশাখী ভাতার অর্থ ব্যাংকে প্রেরণ করা হবে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা মার্চ মাসের বেতন কবে পাবেন?
এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মার্চ মাসের বেতন-ভাতা পেতে পারেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে। এমনই তথ্য জানানো হয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে।
স্কুল-কলেজের মার্চ মাসের বিল সাবমিট করতে হবে ২৮ মার্চ তারিখের মধ্যে। এরপর এপ্রিল মাসের শুরুতে বিল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রনালয়ের অনুমোদন পাওয়া গেলে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিতে মার্চ মাসের বেতন-ভাতা ব্যাংকে প্রেরণ করা হবে।
আরো দেখুন:
সংশোধিত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬





