এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস

২০২৬ সালে প্রকাশিত প্রতিষ্ঠানের প্রধান ও সহ প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) প্রধান ও সহঃ প্রধান নিয়োগ পরীক্ষা ২০২৬ এর সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এই সিলেবাসে অনুষ্ঠিত হবে।

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ সিলেবাস ও নম্বর বণ্টন ২০২৬

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ ) এর ওয়েবসাইটে ১৩ মার্চ ২০২৬ তারিখে. সিলেবাস ও মানবণ্টনের পিডিএফ কপি প্রকাশ করা হয়।

সিলেবাসের তথ্য অনুসারে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিয়োগ পরীক্ষার জন্য একটি সমন্বিত পরীক্ষা কাঠামো তৈরী করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির প্রতিটি ক্যাটাগরিতেই এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর (প্রতিটি ১০ নম্বর করে), আইসিটি (ICT) ১০ নম্বর, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ০৫ নম্বর, সাধারণ জ্ঞানে ০৫ নম্বর রাখা হয়েছে।

এছাড়া প্রশাসনিক ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর করে এবং সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর বরাদ্দ করা হয়েছে।

প্রধান নিয়োগ সিলেবাসে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় জোর

প্রধান নিয়োগের সিলেবাসে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়েছে। প্রকাশিত সিলেবাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ।

প্রশাসনিক ব্যবস্থাপনা অংশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা, প্রতিষ্ঠান প্রধানের প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর যেমন—DSHE, DTE, DME, NCTB ও NTRCA-এর সাথে দাপ্তরিক সমন্বয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আর্থিক ব্যবস্থাপনা অংশে বাজেট প্রণয়ন, সরকারি ক্রয় পদ্ধতি (PPA-2006), ক্যাশ বই ও বিভিন্ন রেজিস্টার সংরক্ষণ এবং ব্যাংক হিসাব পরিচালনার নিয়মাবলি রাখা হয়েছে।

এছাড়া অডিট আপত্তির কারণ ও তা নিষ্পত্তির আইনি প্রক্রিয়া সম্পর্কেও পরীক্ষার্থীদের গভীর জ্ঞান থাকতে হবে।

ডিজিটাল নেতৃত্বের জন্য আইসিটি ও স্মার্ট ম্যানেজমেন্ট

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ম্যানেজমেন্ট বা e-Nothi ও d-Nothi ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

এই লক্ষ্য পূরণে সিলেবাসে আইসিটি অংশে অফিস ম্যানেজমেন্টের পাশাপাশি ই-ফাইল মুভমেন্ট, গুগল ওয়ার্কস্পেস এবং সাইবার নিরাপত্তা সচেতনতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের অনলাইন ভর্তি ও ফলাফল প্রক্রিয়াকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালাও এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি ভিত্তিক বিশেষায়িত জ্ঞান

সিলেবাসে প্রকাশিত ক্যাটাগরি ভিত্তিক ২০ নম্বর পদের ধরণ অনুযায়ী নির্ধারিত হবে। যেমন—স্কুল পর্যায়ের প্রধানদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট আইন ও বিধি সম্পর্কে জানতে হবে।

মাদ্রাসার প্রধানদের জন্য আল কুরআন, হাদিস ও ফিকাহ এবং কারিগরি প্রতিষ্ঠানের প্রধানদের জন্য কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান ও ব্যবস্থাপনায় জ্ঞান রাখতে।

এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে, সংশ্লিষ্ট পদের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তার নির্দিষ্ট কর্মক্ষেত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মেধা যাচাইয়ের স্তর

সিলেবাসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে চারটি স্তর বজায় রাখা হবে। এর মধ্যে ৪০% জ্ঞানমূলক, ৩০% অনুধাবনমূলক, ২০% প্রয়োগমূলক এবং ১০% উচ্চতর চিন্তন দক্ষতা (বিশ্লেষণ ও মূল্যায়ন সংক্রান্ত) প্রশ্ন থাকবে।

অর্থাৎ, কেবল মুখস্থ বিদ্যায় নয়, বরং বাস্তবসম্মত সমস্যা সমাধানের দক্ষতাই হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি।

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২৬ পিডিএফ

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাসের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকে।

আমরা শিক্ষকদের সুবিদার্থে নিচের অনুচ্ছেদে সিলেবাস ডাউনলোডের লিংক যুক্ত করেছি।

২০২৬ সালের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহঃ প্রধান নিয়োগের সিলেবাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করন।

আরো দেখুন:

এমপিও শিক্ষকদের উৎসব ভাতা কত বাড়ছে জানালো মন্ত্রনালয়

মাদ্রাসা এমপিও নীতিমালা ও কাঠামো ২০২৬ প্রকাশ, বিস্তারিত তথ্য

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।