যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (Jessore Board SSC Result)

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬

২০২৬ সালের যশোর শিক্ষা বোর্ড এর এসএসসি পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। অনলাইনে বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) থেকে প্রকাশিত রেজাল্ট দেখা যাবে। এছাড়া মোবাইল মেসেজে (SMS) প্রকাশিত রেজাল্টের মার্কশিট সহ প্রাপ্ত নাম্বার জানা যাবে।

যশোর শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (Jessore Board SSC Result 2026)

২০২৬ সালের যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট তারিখের সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। এদিন যশোর সহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির রেজাল্ট প্রকাশ করা হবে। এছাড়া মাদ্রাসার দাখিল ও কারিগরির এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট একযোগে প্রকাশিত হবে।

যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট অনলাইনে, মোবাইল মেসেজে ও পরীক্ষার্থীর নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহজে সংগ্রহ করা যাবে।

এই প্রতিবেদনে যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট কীভাবে ঘরে বসে অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে তার সচিত্র বর্ণনা দেওয়া হবে।

আরো জানুন:

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (dhaka board ssc result 2026)

Education Board SSC 2026 Result BD: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২৬

মার্কশিট নাম্বার সহ যশোর বোর্ডের এসএসসি ফলাফল দেখার নিয়ম

ঘরে বসে অনলাইনে সহজে যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট দেখতে বোর্ডের ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। অথবা বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট আর্কাইভ ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। এখানে সকল বোর্ডের রেজাল্ট পূর্ণ নাম্বার সহ দেখা যাবে।

যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট নাম্বার সহ দেখতে, বোর্ডের রেজাল্ট আর্কাইভের নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

http://www.educationboardresults.gov.bd/

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।

যশোর বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬

উপরের ছবির মত বোর্ডের রেজাল্ট সার্চ পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরীক্ষার্থীর নিজের তথ্য দিয়ে সবশেষে Submit বাটনে ক্লিক করলে, পরীক্ষার্থীর এসএসসি রেজাল্ট জিপিএ পয়েন্ট ও মার্কশিট সহ দেখা যাবে।

শিক্ষা বোর্ডের রেজাল্ট সার্চ পাতায় কোথায় কোন তথ্য সিলেক্ট ও লিখে পূরণ করতে হবে, তার নির্দেশনা নিচের অনুচ্ছেদ থেকে জানুন।

  • Examination: এখানে পরীক্ষার্থীরা কোন পরীক্ষার রেজাল্ট জানতে চান তা সিলেক্ট করতে হবে। যেমন: SSC/Dakhil।
  • Year: পরীক্ষার্থী যে সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা সিলেক্ট করে দিতে হবে। যেমন: 2026।
  • Board: পরীক্ষার্থীর নিজ বোর্ড সিলেক্ট করতে হবে। যেমন: Jessore।
  • Roll: এখানের ডান পাশের টেক্স বক্সে পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার ইংরেজী সংখ্যায় লিখতে হবে। যেমন: 123456।
  • Reg: No: এখানকার টেক্স বক্সে শিক্ষার্থীর নিজের রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
  • 2 + 1: এই অংশে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে দেওয়া হবে। যোগফল যা হয় তা পাশের টেক্স বক্সে লিখুন।
  • Submit: পরীক্ষার্থীর উপরের সকল তথ্য যাচাই করে নিয়ে সবশেষে Submit বাটনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে পরীক্ষার্থীর নিজ নিজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট নাম্বার সহ দেখা যাবে।

আরো পড়ুন:

Jessore board Recent Notice: যশোর শিক্ষা বোর্ড নোটিশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম

Jessore Board SSC Result 2026 by Mobile SMS

যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট মোবাইল এসএমএস-এর মাধ্যমে সহজে জানা যাবে। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মেসেজ দিয়ে এই রেজাল্ট সহজে দেখতে পারবেন।

মোবাইলে ঘরে বসে রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে মোবাইল মেসেজ লিখুন। এরপর 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

  • প্রথমে মোবাইল মেসেজ অপশন বের করুন।
  • এরপর পরীক্ষার নাম SSC লিখুন। এখন একটি স্পেস দিন।
  • এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন যেমন: JES। এখানেও একটি স্পেস দিন।
  • এখন পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার লিখুন। যেমন 123456।
  • একটি স্পেস দিয়ে সবশেষে পরীক্ষার বছর লিখুন। যেমন 2026।
  • নিচের উদাহরণ লক্ষ্য করুন।
  • SSC JES 123456 2026 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে

উপরের মেসেজ ফরম্যাটে মেসেজ পাঠালে কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজ, মার্কশিট নাম্বার সহ পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখা যাবে।

রেজাল্ট প্রকাশের আগে বা পরে এই মেসেজ পাঠানো যাবে। রেজাল্ট প্রকাশের আগে মেসেজ পাঠিয়ে রাখলে, রেজাল্ট প্রকাশের সাথে সাথে পরীক্ষার্থীর রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

২০২৬ সালের যশোর বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি দাখিল ২০২৬)

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

তথ্যসূত্র-

যশোর শিক্ষা বোর্ড।

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
3 Comments
  1. ফেল সাবজেক্ট এ রেজাল্ট দেখা যায় না কেন । মে কয় নাম্বারের জন্য ফেল করছি । কিছু জানা যাইতেছে না কেন অন্য বোডের মতো । আমি 2022 এইচ এস সি পরীক্ষার্থী । ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।