সংশোধিত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সংশোধিত ৮ম এনটিআরসিএ এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সংশোধিত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।  অনলাইনে আবেদন করা যাবে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।

সংশোধিত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

২৫ মার্চ ২০২৬ খ্রি. তারিখে এনটিআরসিএ কর্তৃপক্ষের ওয়েবসাইটে, প্রতিষ্ঠান প্রধান ও সহাকারী প্রধানের নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এনটিআরসিএ কর্তৃপক্ষের ৮ম নিয়োগ বিজ্ঞপ্তিতে, অনলাইন আবেদনের তারিখ, যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

অনলাইনে আবেদন গ্রহণ চলবে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত। ৩৫০/= টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

অনলাইন আবেদনের ঠিকানা: http://ngi.teletalk.com.bd

উল্লেখ্য, এর আগে ২৯ জানুয়ারি এমপিও প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগের যোগ্যতা সংশোধন করার পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করে, নতুন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন

এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ২০ নম্বরের।

ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা লিখিত পরীক্ষার বিষয় হিসাবে থাকবে। এছাড়া সংশ্লিষ্ট অধিদপ্তরভেদে কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহঃ প্রধানের শূন্যপদের সংখ্যা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৯ হাজার ৭০৮টি। কারিগরি অধিদপ্তরের অধিন প্রতিষ্ঠানে শূন্যপদ আছে ১২ হাজার ৯৫১টি। আর মাদ্রাসা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তর মিলিয়ে মোট ২৫ হাজার ৭৯০টি পদের বিপরীতে আবেদন গ্রহণ করবে এনটিআরসিএ।

সংশোধিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এনটিআরসিএ কর্তৃক ২৫ মার্চ প্রকাশিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তির কপি নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। এখান থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।

সংশোধিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আরো দেখুন:

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।