চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম

২০২৬ সালের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। বোর্ডের www.bise-ctg.gov.bd ওয়েবসাইট থেকে প্রকাশিত রেজাল্ট দেখা যাবে। অনলাইন ও মোবাইল মেসেজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখুন।
চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম (bise-ctg.gov.bd ssc result 2026)
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ দেশের সকল বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট একই সময়ে একযোগে প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে, বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত নোটিশে, বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ের রেজাল্ট বোর্ড ওয়েবসাইট থেকে দেখা যাবে।
এসএসসি পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে, রোল ও রেজিস্ট্রেশন প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবেন।
আরো জানুন:
রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি দাখিল ফলাফল ২০২৬)
চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার প্রকাশিত রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজ নিজ রেজাল্ট দেখতে পারবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে।
বোর্ডের অধিন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট, বোর্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রতিষ্ঠান প্রধানগণ ১০/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল ১১টা হতে তাঁর প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে রেজাল্ট সিট ডাউনলোড করতে পারবেন।
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার ঠিকানা: https://web.bise-ctg.gov.bd/
এছাড়া মোবাইল মেসেজে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। নিচের ফরম্যাটে মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।
SSC<স্পেস>CHI<স্পেস>321245<স্পেস>2026 Send to 16222
উদাহরণ:
SSC CHI 321245 2026 Send 16222 নাম্বারে। 321245-এই সংখ্যার জায়গায় পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।
চট্টগ্রাম বোর্ডের এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদনের তারিখ
চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। মোবাইল এসএমএস এর মাধ্যমে আবেদন শুরু হবে ১১/০৮/২০২৬ তারিখ থেকে।
চট্টগ্রাম বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
কুমিল্লা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (comilla board hsc result)
মোবাইল এসএমএস (SMS) দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানুন
তথ্যসূত্র-





