বোর্ড বই ডাউনলোড করার নিয়ম (NCTB Books 2026)

অনলাইনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ওয়েবসাইট থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তকের পিডিএফ কপি ডাউনলোড করা যায়। স্কুল কলেজের বোর্ড বই ডাউনলোড করার নিয়ম জানুন।

NCTB Books 2026: স্কুল কলেজের বোর্ড বই ডাউনলোড করার নিয়ম

অনলাইনে NCTB ওয়েবসাইটে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শ্রেণি ও বিষয়ের পাঠ্যপুস্তকের পিডিএফ কপি পাওয়া যায়। এসব বইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে পড়া যায়।

কোন শ্রেণি বা বিষয়ের বই না পেলে, সাময়িক সময়ের জন্য এসব বই ডাউনলোড করে পড়া চালিয়ে নেওয়া যায়। এছাড়া কোন বই ছিড়ে গেলে বা হারিয়ে গেলে এসব বইয়ের পিডিএফ কপি প্রিন্ট করে রাখা যায়।

উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষের কোন শ্রেণি বা বিষয়ের বিনামূল্যের বই সময়মত না পেলে, অনলাইন সংস্করণ ডাউনলোড করে পড়া যাবে।

নিচের অনুচ্ছেদে সকল শ্রেণি ও বিষয়ের বই ডাউনলোড করার নিয়ম দেখুন।

স্কুল কলেজের বোর্ড বই ডাউনলোড করার নিয়ম

অনলাইনে পাঠ্যপুস্তকের কপি ডাউনলোড করতে এনটিসিবি-এর দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটের ঠিকানা: https://nctb.gov.bd/

উপরের ঠিকানাটি ব্রাউজ করে NCTB ওয়েবসাইটে যান। এবার সাইটের মেন্যু বারে পাঠ্যপুস্তক লেখা লিংকে ক্লিক করলে ২০২৬ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক লেখা লিংকটিতে ক্লিক করুন। অথবা সরাসরি এই লিংকে ক্লিক করে, নিচের ছবির মত পাতাটি ওপেন করুন।

স্কুল কলেজের বোর্ড বই ডাউনলোড করার নিয়ম

পাতাটি ওপেন হলে প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর লেখা লিংকগুলি দেখতে পাবেন। এখানে যে স্তরের বই ডাউনলোড করতে চান সে লিংকটিতে ক্লিক করুন।

পরবর্তী পাতায় বিভিন্ন মাধ্যমের বিভিন্ন শ্রেণির বইয়ের তালিকা পেয়ে যাবেন। এবার যে শ্রেণির বই ডাউনলোড করতে চান, সে শ্রেণি লেখা লিংকটিতে ক্লিক করুন। সেখানে সকল বইয়ের তালিকা পেয়ে যাবে। বইয়ের তালিকার ডান দিকে বই ডাউনলোড করার দুটি লিংক দেখা যাবে। এই দুই লিংকের একটিতে ক্লিক করলে, বইটির পিডিএফ ভার্সন দেখা যাবে। প্রথম লিংকে সমস্যা হলে, দ্বিতীয় লিংকে ক্লিক করুন। এখানে সব সময়ে বই ডাউনলোড করা যায়।

এবার বইটি ডাউনলোড করে সংরক্ষণ করতে চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল অথবা কম্পিউটারে বইটির পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডকৃত বইটির পিডিএফ কপি চাইলে প্রিন্ট করা যাবে।

NCTB ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার  করুন।

আরো দেখুন:

২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা পেছাতে পারে

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।