২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বর্ধিত তারিখ ২০২৬
[ঢাকা শিক্ষা বোর্ডের লোগো, সম্পাদিত বিডি এডুকেটর]

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা যাবে ১২ থেকে ১৩ এপ্রিল তারিখ পর্যন্ত। এসময় বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে।

৭ এপ্রিল ২০২৬ খ্রি, তারিখে ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে, এসএসসির ফরম পূরণের বর্ধিত তারিখ প্রকাশ করা হয়েছে।

এসএসসি ফরম পূরণের বর্ধিত সময়ের পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বিজ্ঞপ্তি, বোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে দেখা যাবে।

ঢাকা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১২ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখের মধ্যে সোনালী সেবার মাধ্যমে ফরম ফিলাপের ফি জমা দিতে হবে।

এর আগে বোর্ডের বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিয়মিত বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরমপূরণ ফি ২ হাজার ৪৩৫ টাকা।

নিয়মিত ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফরমপূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা। কেন্দ্র ও ব্যবহারিক বিষয়ের ফি সহ উল্লেখিত ফি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অনিয়মিত ও নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে না পারা পরীক্ষার্থীদের বাড়তি ফি প্রদান করতে হবে।

আরো দেখুন:

এসএসসি ফরম ফিলাপ ফি কত জানালো শিক্ষা বোর্ড

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা ২১ এপ্রিল ২০২৬

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।