২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা পেছাতে পারে

২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা দুই তিন মান পেছাতে পারে। শিক্ষা বোর্ডের পরীক্ষা বিষয়ক আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এমন তথ্য জানা গেছে। আগামী বছরের এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুর দিকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা দুই তিন মাস পেছাতে পারে

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা পেছাতে পারে। দুই বা তিন মান পিছিয়ে এই পরীক্ষা এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে। এক সপ্তাহের মধ্যে রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চলতি সপ্তাহে বা আগামি সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। মিটিংয়েই পরীক্ষার রুটিন, তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শেষ দিকে এবারের পরীক্ষা শুরু হতে পারে।’

কেন পেছানো হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা?

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাও এ সময় শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র থাকে। ফলে ফেব্রুয়ারি মাসে এসব পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এসএসসি পরীক্ষা পেছাতে পারে। এর আগেও নানা কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের সময় বোর্ডের এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা পেছানো হয়েছিলো।২০২৬ সালের নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষা আবারও অন্তত তিন মাস পেছাচ্ছে। তবে এ বিষয়ে বোর্ড থেকে দাপ্তরিকভাবে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

আরো দেখুন:

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

এসএসসি ফরম ফিলাপ ফি কত জানালো শিক্ষা বোর্ড

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।