এসএসসি দাখিল রেজাল্ট চেক ২০২৬ (Check SSC Dakhil Result 2026)

এসএসসি-দাখিল রেজাল্ট চেক ২০২৬ (Check SSC-Dakhil Result 2026)

২০২৬ সালের সকল শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম জানুন। এসএসসি দাখিলের রেজাল্ট প্রকাশের পর বোর্ড ওয়েবসাইট হতে অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে।

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট চেক ২০২৬ (Check SSC-Dakhil Result 2026)

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট প্রকাশ করা হবে। এদিন সকাল ১১টার পর হতে অনলাইন ও মোবাইল মেসেজে রেজাল্ট চেক করা যাবে।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড ওয়েবসাইট ও মোবাইল (SMS) এসএমএস-এর মাধ্যমে দেখা যাবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি সমমান পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট  ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

আরো জানুন:

SSC Result 2026 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

এসএসসি-দাখিল ফলাফল চেক করার নিয়ম (অনলাইন ও এসএমএস)

এবারের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল তিন মাধ্যম থেকে সরাসরি চেক করা যাবে।

এক. পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান।

দুই. মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে।

তিন. অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

তবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট দেখার চেয়ে এসএমএস ও অনলাইনে রেজাল্ট চেক করা সহজ হবে। দেশ-বিদেশের যে কোন প্রান্তে ঘরে বসে পরীক্ষার ফলাফল চেক করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (SMS এর মাধ্যমে)

মোবাইল এসএমএস এর মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে সহজে এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

কোন একজন এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে মেসেজ টাইপ করে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

দাখিল পরীক্ষার রেজাল্ট জানতে নিচের ফরম্যাটে মেসেজ টাইপ করুন।

উদাহরণ: Dakhil MAD 123456 2026 পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

আরো পড়ুন:

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২৬)

অনলাইনে এসএসসি দাখিল রেজাল্ট চেক করার পদ্ধতি

দেশ-বিদেশের যে কোন প্রান্তে বসে এসএসসি-দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট অনলাইনে চেক করা যাবে। নিচের ঠিকানা থেকে এই রেজাল্ট জানা যাবে।

http://www.educationboardresults.gov.bd/

উপরের ঠিকানা কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট আর্কাইভের সার্চ পাতায় পৌঁছে পরীক্ষার্থীর নিজের কিছু তথ্য দিন।

যেমন পরীক্ষার (Examination) নাম, বোর্ড ও বছর সিলেক্ট (Select) করে, পরীক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর লিখুন।

এরপর Submit বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

কয়েক সেকেন্ডের মধ্যে জিপিএ গ্রেড পয়েন্ট সহ পরীক্ষার্থীর নিজ রেজাল্ট ও পরীক্ষার বিষয় ভিত্তিক মার্কসীট দেখা যাবে।

২০২৬ সালের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (Jessore Board SSC Result)

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (dhaka board ssc result 2026)

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬: ফলাফল দেখবেন যেভাবে

তথ্যসূত্র-

Education Board Result.

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
3 Comments
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।