এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন ২০২৬

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে এনটিআরসিএ। নিয়োগ পরীক্ষা চার ধাপে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন ও সিট প্লান ২০২৬
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন ও সিট প্লান (আসনবিন্যাস) প্রকাশ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইটে পরীক্ষার রুটিন ও সিট প্লানের কপি আপলোড করা হয়।
৯ এপ্রিল প্রকাশিত এনটিআরসিএ কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার রুটিনের তথ্য অনুসারে, ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় ক-গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ-গ্রুপের পরীক্ষা শুরু হবে ১১টা ৩০ মিনিটে। গ-গ্রুপের পরীক্ষা হবে দুপুর ২টা থেকে। আর ঘ-গ্রুপের পরীক্ষা শুরু হবে ৪টা ৩০ মিনিটে। চার ধাপে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এমসিকিউ পদ্ধতিতে ১ম ঘন্টা সময়ের মধ্যে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার রেজাল্টের পর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
এমপিও প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৬
সকাল ৯টা থেকে ক-গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গ্রুপে আছে অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদরাসার সুপার পদ।
১১টা ৩০ মিনিটে খ-গ্রুপের পরীক্ষা শুরু হবে। এই গ্রুপে যেসব পদ আছে তাহলো- উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদরাসা অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ, ভোকেশনালের সহ-সুপার পদ।
গ্র-গ্রুপের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে। এই গ্রুপে যেসব পদের পরীক্ষা হবে তাহলো- কামিল মাদরাসা অধ্যক্ষ, আলিম মাদরাসার অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক, ভোকেশনালের সুপার পদ।
সর্বশেষে ঘ-গ্রুপের পরীক্ষা শুরু হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। এই গ্রুপে আছে- কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদরাসার সহ-সুপার পদ।
প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ডে সিট প্লান অর্থাৎ কোন কেন্দ্রে পরীক্ষা হবে তা উল্লেখ থাকবে।
এনটিআরসিএ কর্তৃপক্ষের নোটিশ দেখুন।

আরো দেখুন:
এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ
এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস





