এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা গ্রহন করা হবে।
এমপিও প্রতিষ্ঠানে প্রধান নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ২০২৬
২০২৬ সালের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এনটিআরসিএ। ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে এপ্রিল মাসেই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এমনই তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। ফল প্রকাশ শেষে আগামী ২৬ এপ্রিল থেকে মৌখিক পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
এমপিও প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের শূন্যপদ
বর্তমানে এমপিও প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান মিলিয়ে শূন্যপদ আছে মোট ১১ হাজার ১৫১টি। যদিও পূর্বে এই পদ সংখ্যা বলা হয়েছিলো ১২ হাজার ৯৫১টি। এসব শূন্যপদে এবার ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।
৭ এপ্রিল তারিখে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এনটিআরসিএ কর্তৃপক্ষ বর্তমান শূন্যপদের এমন তথ্য জানিয়েছে।
আরো দেখুন:
এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস
তথ্যসূত্র- এনটিআরসিএস





