এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ (NTRCA Result 2026)

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ২০২৬ আজ রাতে প্রকাশ করবে এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। অনলাইনে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখা যাবে।

এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ (NTRCA Result PDF)

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল  আজ (বুধবার) রাত ১০টার মধ্যে প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে ফল দেখা যাবে। প্রার্থীরা নিজ নিজ রোল নাম্বার দিয়ে এই ফল জানতে পারবেন। নিচের অনুচ্ছেদে ফল দেখার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

একনজরে এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা

একনজরে দেখে নিন এনটিআরসিএ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার মূল তথ্যসমূহ:

  • পরীক্ষার তারিখ: ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার)।
  • পরীক্ষার কেন্দ্র: ঢাকার ৯টি কেন্দ্রে ৪টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • মোট আবেদনকারী: ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী।
  • শূন্য পদের সংখ্যা: ১২ হাজার ৯৫১টি (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)।
  • ফলাফল প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ বুধবার।
  • পরবর্তী ধাপ: কেবল লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার প্রার্থীরা এনটিআরসিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখার ধাপগুলো হলো:

  • ১. প্রথমে http://ntrca.teletalk.com.bd/result/ লিঙ্কে প্রবেশ করতে হবে।
  • ২. দ্বিতীয়ত ফলাফল সার্চ পাতায় প্রার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।
  • ৩. এরপর ‘Select Exam Type’ ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট পরীক্ষার নাম (Head/Assistant Head Recruitment Exam) নির্বাচন করতে হবে।
  • ৪. সবশেষে প্রার্থীর রোল নম্বর এবং সংশ্লিষ্ট পরীক্ষার নাম সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল প্রদর্শিত হবে।

নিচের চিত্রের মত এনটিআরসিএ ফলাফল সার্চ পাতায় উপরোক্ত তথ্য দিতে হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে।

ফলাফল পরবর্তী  উত্তীর্ণ প্রার্থীদের করণীয়

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় (Viva) অংশ নিতে হবে। এবারের মৌখিক পরীক্ষায় একটি যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে; যেখানে প্রার্থীর আচরণ ও পোশাক-পরিচ্ছদ মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করা হবে।

উল্লেখ্য যে, এই পদের জন্য প্রার্থীদের ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে সমস্যা হলে জানান।

তথ্যটি সবাইকে জানাতে

আরো দেখুন:

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ সিলেবাস

Latest NTRCA Notice: সদ্য প্রকাশিত এনটিআরসিএ নোটিশ দেখুন

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।