মেডিকেল ভর্তি রেজাল্ট ২০২৬ (Medical Admission Result 2026)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি রেজাল্ট দেখার নিয়ম জানুন (Medical Admission Result 2026)। ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টালের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।

মেডিকেল ভর্তি রেজাল্ট ২০২৫-২০২৬ (Medical Admission Result 2025-2026)

দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের, এমবিবিএস এবং বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী।

১৪ ডিসেম্বর দুপুরের পর মেডিকেল ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি রেজাল্ট প্রকাশের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মেডিকেল ভর্তি রেজাল্ট দেখা যাবে অনলাইনে। ভর্তি ওয়েবসাইটে গিয়ে ভর্তি পরীক্ষার রোল নাম্বার দিয়ে মেরিট পজিশন বা কোন মেডিকেল কলেজে নির্বাচিত হয়েছে তা জানা যাবে।

নিচের অনুচ্ছেদে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সচিত্র বর্ণনা করা হয়েছে।

অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

স্বাস্থ্য অধিদপ্তর-এর দাপ্তরিক ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ও BDS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে ঠিকানা: https://result.dghs.gov.bd/

উপরের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের পেজটি ওপেন হলে সেখানে MBBS ও BDS ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার দুইটি লিংক দেখতে পাবেন।

মেডিকেলের এমবিবিএস ভর্তির রেজাল্ট দেখতে ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন।

অথবা ডেন্টালের বিডিএস ভর্তির রেজাল্ট দেখতে ‘BDS RESULT 2025-2026’ লিংকের ক্লিক করুন।

লিংকে ক্লিক করা হলে নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতা আসবে।

Medical Admission Result 2025-2026

উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতায়, নিজের রোল নাম্বার ইংরেজীতে লিখে Result বাটনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে আপনি আপনার ভর্তি রেজাল্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।

এমবিবিএস ও বিডিএস ভর্তি রেজাল্ট মেরিট লিস্ট পিডিএফ

মেডিকেল ও ডেন্টালের এমবিবিএস এবং বিডিএস ভর্তি রেজাল্টের মেরিট লিস্টের পিডিএফ (PDF) কপি ডাউনলোড করা যাবে। অনলাইনে https://result.dghs.gov.bd/ ওয়েবসাইটে এই মেরিট লিস্ট পাওয়া যাবে। এখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে।

2025-2026 শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (পরীক্ষার তারিখ)

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।