গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তি আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এবারেও সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে। ভর্তি পরীক্ষার পাসের নম্বর ৩০।

গুচ্ছ ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। এই আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

অনলাইনে গুচ্ছ ভর্তি ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) ভর্তির জন্য আবেদন করতে হবে। এবারে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুচ্ছের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ থেকে ১০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের তথ্য ভর্তি ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

যেসব তারিখে হবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

গুচ্ছের ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) এর ভর্তি পরীক্ষা  ২৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্টিত হবে।

বি’ ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল ২০২৬।

আর ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

গুচ্ছে যারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন

২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবারও সেকেন্ড টাইমারদের ভর্তি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

গুচ্ছের যে ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিচের অনুচ্ছেদে বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো।

১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।

৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।

৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।

৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।

১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি।

১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ।

১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর।

১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।

১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।

১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।

১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ।

১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

আরো দেখুন:

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় বা্ড়লো

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।