সরকারি স্কুলে ভর্তি আবেদন করার নিয়ম (gsa.teletalk.com.bd)

সরকারি স্কুলে ভর্তি আবেদন করা নিয়ম (gsa.teletalk.com.bd)

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির জন্য অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ভর্তি আবেদন করতে হবে। ২১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে।

সরকারি স্কুলের ভর্তির আবেদন ফরম পূরণ করা যাবে ৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ১০০/= টাকা।

অনলাইনে সরকারি স্কুলে ভর্তি আবেদন করার নিয়ম (gsa.teletalk.com.bd)

দেশের সকল সরকারি মাধ্যমিক স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ফরম পূরণ শুরু হয়েছে। অনলাইনে ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।

সরকারি স্কুলের ভর্তি আবেদন শুরু হয়েছে ২১ নভেম্বর তারিখ থেকে। ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করা যাবে ৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

সর্বোচ্চ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করা যাবে। আবেদন ফি ১০০/= টাকা। Teletalk Pre-paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা: https://gsa.teletalk.com.bd/

আরো জানুন:

সরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৬ (ক্যাচমেন্ট ও কোটা)

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৬ (১ম-৯ম শ্রেণি)

অনলাইনে সরকারি স্কুলের আবেদন ফরম পূরণের নিয়ম

২০২৬ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তি আবেদন করতে হবে।

অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ ও SMS-এর মাধ্যমে ভর্তি ফি প্রদানের নিয়মগুলো জেনে নিন।

সরকারি স্কুলে ভর্তি আবেদনের তারিখ

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ২১/১১/২০২৫ খ্রি. সকাল ১১:০০ টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৫/১২/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ টা।

উপরোক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে User ID পাবেন। প্রাপ্ত User ID ব্যবহার করে Teletalk Pre-paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

gsa.teletalk.com.bd সাইটে স্কুল ভর্তি আবেদন করবেন যেভাবে

https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে Browse করে আবেদনপত্র পূরণ ও Submit করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন। যে সকল প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক (V) চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না

আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে Upload করবেন।

অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবি Applicant’s copy পাবেন।

প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি ভর্তি সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

অনলাইনে নিচের ছবির মত স্কুল ভর্তির ফরম পূরণ করতে হবে।

স্কুল ভর্তি আবেদনের নিয়ম

SMS এর মাধ্যমে স্কুল ভর্তি আবেদন ফি প্রদানের নিয়ম

Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিচের পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বর হতে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০/= টাকা জমা দিতে হবে।

প্রথম SMS: GSA<space>User ID (Web Application হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: GSA<space>ABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি SMS এ শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে।

দ্বিতীয় SMS: GSA<space>YES<space>PIN (প্রথম SMS হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ : GSA<space>Yes<space>123456 লিখে Send করতে হবে 16222 নম্বরে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও ভর্তির আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

স্কুল ভর্তি আবেদনের User ID এবং PIN পুনরুদ্ধার করার নিয়ম

কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে GSA<space>Help<space>User<space>User ID এবং Send করুন 16222 নম্বরে।

উদাহরণ: GSA Help User ABCDEF এবং Send to 16222.

PIN Number জানা থাকলে GSA<space>Help<space>PIN<space>PIN No এবং Send করুন 16222 নম্বরে।

উদাহরণ: GSA Help PIN 1234567 এবং send to 16222.

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটি/প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

কোন আবেদনকারী অসদুপায় অবলম্বন করে একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ভর্তি আবেদন করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬: আবেদন করার নিয়ম

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
2 Comments
  1. আবেদনে নাম ভুল হলে কিভাবে সংশোধন করবো, পেমেন্ট হয়ে গেছে। বা বাতিল করে একই জন্ম নিবন্ধন নন্বর দ্বারা নুতন করে আবেদন করা যাবে কি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।