৭ম গণবিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদনের তারিখ ও বয়স

৭ম গণবিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে এনটিআরসিএ (ntrca)। আবেদন ১০ জানুয়ারি থেকে। ৩৫ বছর বয়সীরা আবেদন করাতে পারবেন। ৬৭ হাজারের বেশী পদে নিয়োগ প্রদান করা হবে।

এনটিআরসিএ ৭ম গণবিজ্ঞপ্তি ২০২৬: আবেদনের তারিখ ও বয়স

৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি ৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ১০ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে পারবেন ৩৫ বছর বয়সের এনটিআরসিএ সনদধারী আবেদনকারীরা।

৭ম গণবিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষককে এবারে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শূন্য পদের শিক্ষকরা রয়েছেন।

সপ্তম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদনের তারিখ ও বয়স

সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অনলাইন আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা প্রদানের করা যাবে ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স হতে হবে ০৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছর।

শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

অনলাইনে আবেদন ও সকল তথ্য পাওয়ার ঠিকানা: https://ntrca.gov.bd/

শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা

২০২৬ সালে প্রকাশিত ৭ম গণবিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

এনটিআরসিএ প্রকাশিত সপ্তম গণবিজ্ঞপ্তির নোটিশ দেখুন।

এনটিআরসিএ ৭ম গণবিজ্ঞপ্তি ২০২৬

আরো দেখুন:

Latest NTRCA Notice: সদ্য প্রকাশিত এনটিআরসিএ নোটিশ দেখুন

NTRCA Result (ntrca.teletalk.com.bd) এনটিআরসিএ রেজাল্ট

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।