৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে, জানালো এনটিআরসিএ

৭ম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ সুপারিশ কবে হবে তা জানিয়েছে জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২৮ জানুয়ারি তারিখে সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ করার কথা জানানো হয়েছে।

এনটিআরসিএ ৭ম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ সুপারিশ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে

শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বুধবারে হতে পারে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর নিয়োগ সুপারিশ করা হবে। ২৭ জানুয়ারি তারিখে মন্ত্রণালয়ের সাথে বৈঠক করতে যাচ্ছে এনটিআরসিএ।

বৈঠকে শিক্ষক নিয়োগের অনুমোদন পেলে, ২৮ জানুয়ারি নিয়োগ সুপারিশের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্তকর্তা

এনটিআরসিএ চেয়ারম্যান ৭ম গণবিজ্ঞপ্তির নিয়োগ নিয়ে যা বললেন

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি এদিনই সুপারিশ করতে পারব।’

উল্লেখ্য, ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি শিক্ষক পদ রয়েছে।

আরো জানুন:

প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।