প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ২০২৬

প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে থেকে প্রাথমিকের নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষার আগে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ও প্রয়োজনীয় ডকুমেন্টস

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ২১ জানুয়ারি তারিখে প্রকাশ করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় ৬১ জেলার ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।

প্রাথমিকের নিয়োগের মৌখিক পরীক্ষা ২৮ জানুয়ারি তারিখে শুরু হবে। মৌখিক পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২২ জানুয়ারি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে, নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

মৌখিক পরীক্ষার প্রার্থীর সংশ্লিষ্ট জেলায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল জেলায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বেশী সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষার জন্য ২৭ জানুয়ারি তারিখের মধ্যে, প্রার্থীর কিছু তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। সকল তথ্য ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

প্রাথমিকের মৌখিক পরীক্ষার জন্য যেসব ডকুমেন্টস জমা দিতে হবে

মৌখিক পরীক্ষার জন্য ২৭ জানুয়ারি তারিখের মধ্যে নিম্নলিখিত ডকুমেন্টস প্রার্থীর জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।

জাতীয় পরিচয়পত্র।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি।

শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ।

শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য পেতে প্রাথমিক অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন।

প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ ২০২৬

আরো দেখুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ, তালিকা দেখুন

৭ম গণবিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদনের তারিখ ও বয়স

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।