প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড নিয়ম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড নিয়ম
[প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো, সম্পাদিত]

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম জানুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের admit.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে। নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০:০০টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ১ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে আসতে নিয়োগ প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকারী প্রার্থীদের নিজ নিজ জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের আবেদনের সময়কার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া প্রার্থীদের এসএসসি সমমানের রোল, বোর্ডও বছরের তথ্য দিয়ে এই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

প্রবেশপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে পরীক্ষায় সময় কেন্দ্রে আনতে হবে। সাথে আরো আনতে হবে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি। পরীক্ষা সংক্রান্ত আরো কিছু নির্দেশনা প্রবেশপত্র থেকে পাওয়া যাবে।

নিয়োগ প্রার্থীদের প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদনকারী প্রার্থীদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক ঘড়ি, যেকোনো ধরনের ইলেকট্রনিক বা কমিউনিকেটিভ ডিভাইস বহন করা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপরোক্ত দ্রব্য বহন করলে প্রার্থীদের তাৎক্ষণিক বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন

প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা জেলা শহরে

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।