প্রাথমিক বিদ্যালয় ১০ শনিবার খোলা রাখার নোটিশ ২০২৬

প্রাথমিক বিদ্যালয় ১০ শনিবার খোলা রাখার নোটিশ প্রকাশ করা হয়েছে। রমজানে মাসব্যাপী ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ফেরিফাইড ফেসবুক পেজে, শনিবার স্কুল খুলে রাখার নোটিশ প্রকাশ করা হয়।
প্রাথমিক অধিদপ্তরের উপপরিচালক মোঃ জয়নাল আবেদীন স্বাক্ষরিত নোটিশে, প্রাথমিক বিদ্যালয় শনিবার খোলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, রমজান মাস জুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় নির্দেশনা প্রদান করেছে।
উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উল্লেখ্য, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি জনিত কারণে বন্ধ থাকে। কিন্তু এবারে রমজান মাসে মাসব্যাপী স্কুল ছুটি থাকায়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বিদ্যালয়গুলো সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা রাখা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ দেখুন।

আরো দেখুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬
সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬
এপ্রিলে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা: সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনও





