প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন, পরীক্ষা ১৫ এপ্রিল ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হবে। তবে পার্বত্য তিন জেলার পরীক্ষা শুরু হবে ১৭ এপিল থেকে।

৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন, পরীক্ষা ১৫ এপ্রিল ২০২৬

২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২৪ মার্চ তারিখে, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মাসুম হোসেন স্বাক্ষরিত রুটিনের কপি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রুটিনের তথ্য মনে পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৮ এপ্রিল তারিখে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

আর তিন পার্বত্য জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে। পরীক্ষা চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

যেসব দিন তারিখে হবে প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায়, ১৫ এপ্রিল সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর তিন পার্বত্য জেলায়, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা আর ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন দেখুন।

প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয় ১০ শনিবার খোলা রাখার নোটিশ ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬

সংশোধিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।