প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন
[প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো, সম্পাদিত]

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়াল গেজেটের পিডিএফ কপি প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১১তম থেকে ১০ম গ্রেডের প্রজ্ঞাপন PDF

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ স্কেল ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ থেকে ১০ম গ্রেড স্কেল ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হল।’

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ আদেশ কার্যকরী হবে বলে জানানো হয়। এছাড়া প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের কারা পাবেন প্রধান শিক্ষকের ১০ম গ্রেড

দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ১০ম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এতদিন তারা ১১তম গ্রেডে বেতন-ভাতা পেয়ে আসছিলেন। শিক্ষকদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে সরকার প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করলো।

প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রাপ্তির প্রজ্ঞাপনের পিডিএফ রূপান্তরিত ইমেজ কপি দেখুন।

প্রধান শিক্ষকের ১১তম থেকে ১০ম গ্রেডের প্রজ্ঞাপন

আরো দেখুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৬ (১ম ও ২য় ধাপ)

২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।