প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৬ (১ম ও ২য় ধাপ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। ৯০ মিনিটের মধ্যে ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় থাকবে ১০ নম্বর।

১ম ও ২য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৬

১ম ও ২য় ধাপে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর এক কর্মকর্তা ফেসবুক পোস্টের মাধ্যমে প্রাথমিকের লিখিত পরীক্ষার সময়সূচির বিষয়টি করা হয়েছে।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২ জানুয়ারি তারিখে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারসহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই ধাপে প্রকাশিত প্রাথমিক নিয়োগ পরীক্ষার জেলাসমূহ

প্রাথমিকের সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি গত ৫ নভেম্বর তারিখে প্রকাশ করা হয়েছিল।

দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ১২ নভেম্বর তারিখে । উক্ত বিভাগের সকল জেলাসমূহের নিয়োগ পরীক্ষা একই সাথে একই সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার সময় পরবর্তীতে জানানো হবে।

আরো দেখুন:

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস (৫০তম)

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।