জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড নোটিশ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করার নোটিশ প্রকাশ করা হয়েছে।

অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১১ থেকে ২৪ এপ্রিল তারিখের মধ্যে ডাউনলোড করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার এডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করার জরুরী নোটিশ প্রকাশ করা হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশের তথ্য মতে, ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

অনার্স ভর্তির এডমিট কার্ড ডাউনলোডের ঠিকানা: http://app11.nu.edu.bd/

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে, অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

ভর্তি ওয়েবসাইটের Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে।

এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Honours Tab এর Admit Card Download অপশন থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ের নোটিশ দেখুন।

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাড়ে চার লক্ষেরও বেশী পরীক্ষার্থী দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

২০২৬ সালে ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য, অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।