ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৬ (NU Routine 2026)

ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু হবে ৩০ মার্চ থেকে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।

ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৬ (NU Degree 2nd Year Routine 2026)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কলেজসমূহের, ডিগ্রী পাস ও সার্র্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, ডিগ্রী পাস কোর্সের রুটিনের পিডিএফ কপি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রুটিনের তথ্য মতে, ২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষা মুরু হবে ৩০ মার্চ সোমবার থেকে। ব্যবহারিক বিষয় ছাড়া তত্ত্বীয় বিষয়সমূহের পরীক্ষা চলবে ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার পর্যন্ত। এরপর ব্যবহারিক বিষয়ের পরীক্ষা শুরু হবে।

ডিগ্রীর প্রতিটি বিষয় ও পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে। পরীক্ষা চলবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত। তবে যে কোন সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচী পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে জেনে নিতে বলা হয়েছে।

ডিগ্রী ২য় বর্ষের রুটিনের পিডিএফ কপির ইমেজ ভার্সন দেখুন।

ডিগ্রী পাস কোর্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৬
NU Degree 2nd Year Routine 2026

ডিগ্রী পাস কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

২০২৪ সালের ডিগ্রী পাস কোর্স ২য় বর্ষের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd -এ পাওয়া যাবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরী তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত ৩ বার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট ভিজিট করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য কোন বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোন সোশাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।

কলেজের অধ্যক্ষগণকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd হতে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করতে বলা হয়েছে।

প্রবেশপত্র বিতরণের পূর্বে প্রবেশপত্রের অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর অন্তত পক্ষে ৩ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

আরো দেখুন:

NU Recent Notice [www.nu.ac.bd] জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।