মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় বা্ড়লো

মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার সময়
[স্বাস্থ্য অধিদপ্তরের লোগো]

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার নতুন নিয়মে পরীক্ষার সময় আগের চেয়ে ১৫ মিনিট বাড়ানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পরীক্ষার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ১৫ মিনিট সময় বা্ড়লো

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। গত বছরে যেখানে ১ ঘন্টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হতো, এবার সেখানে এই পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘন্টা ১৫ মিনিট।

স্বাস্থ্য মন্ত্রণালয় এর উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে, পরীক্ষার সময় বাড়ানো বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৯ ডিসেম্বর তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

যে তারিখে হবে এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা

মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর তারিখ শুক্রবারে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০:০০ থেকে সকাল ১১:১৫ মিনিট সময়ের মধ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুদের ৮টা থেকে ৯টা ৩০ এর মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।

পরীক্ষার সময় যা আনা যাবে, যা আনা যাবে না

পরীক্ষার্থীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট, কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়ি সহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, এবারে সরকারি বেসরকারি মিলিয়ে মোট এমবিবিএসে ১১,১০১ এবং বিডিএসে ১,৯৫০ আসন রাখা হয়েছে।

আরো দেখুন:

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও পড়ার খরচ

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।