শিক্ষা আইন ২০২৬ দেখুন, শিক্ষা মন্ত্রণালয়ে আপনার মত দিন

শিক্ষা আইন ২০২৬ খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয়। ০৭ ফেব্রুয়ারি তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইমেইলে, আইনটির বিষয়ে আপনার মতামত জানাতে বলা হয়েছে।

খসড়া শিক্ষা আইন ২০২৬ দেখুন, শিক্ষা মন্ত্রণালয়ে ইমেইলে আপনার মত দিন

শিক্ষা মন্ত্রণালয়, খসড়া শিক্ষা আইন ২০২৬ প্রকাশ করা হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী করার জন্য এই আইন প্রণয়ন হয়েছে।

শিক্ষা মন্ত্রনালয় প্রকাশিত খসড়া শিক্ষা আইন ২০২৬ এর উপর আপনার মুল্যবান মতামত জানাতে পারেন।

প্রকাশিত খসড়া শিক্ষা আইন বিষয়ে মতামত জানাতে চাইলে, ইমেইলের মাধ্যমে মতমত জানাতে পারবেন। ০৭/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে, নির্ধারিত ইমেইলে সুচিন্তিত মতামত জানানো যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের [email protected] ইমেইল ঠিকানায় মতামত পাঠাতে হবে।

২০২৬ সালের শিক্ষা আইনের লক্ষ্য ও উদ্দেশ্য

খসড়া শিক্ষা আইনে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, উচ্চ শিক্ষা সহ শিক্ষার সকল বিষয়ে সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

এই আইনের লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত করা এই আইনের লক্ষ্য। এছাড়া বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা করার কথা বলা হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে এই বিল আনা হয়েছে।

২০২৬ সালে প্রণীত শিক্ষা আইন সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়।

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।