ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণের নিয়ম (একাদশ শ্রেণি)

উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের একাদশ ও আলিম ১ম বর্ষের ভর্তির জন্য সহায়তার আবেদন ফরম পূরণ করার নিয়ম জানুন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ( eservice.pmeat.gov.bd) ভর্তি সহায়তা অনলাইন আবেদন ফরম পূরণ করা যাবে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।
pmeat.gov.bd: ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণের নিয়ম (একাদশ শ্রেণি)
কলেজ ও মাদ্রাসার একাদশ ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন গ্রহণ শুরু হবে ১২ এপ্রিল। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে এই অনুদান প্রদান করা হবে।
ভর্তির সহায়তার উপবৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ ৩০/০৪/২০২৬ খ্রি: তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রতি বছর কলেজ ও মাদ্রাসায় ভর্তিকৃত অথবা অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সহায়তা প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা অধিদপ্তরের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির জন্য সহায়তা করা হয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৬,০০০ টাকা ভর্তি সহায়তা উপবৃত্তি (অনুদান) দেওয়া হয়।
একাদশ ও আলিম ১ম বর্ষের ভর্তি সহায়তার জন্য উপবৃত্তি আবেদনের নোটিশ দেখুন।

আরো জানুন:
সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬
ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট
অনলাইনে ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন করতে নিম্নোক্ত প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হবে। আবেদন করার আগে এসব কাগজপত্র (ডকুমেন্ট) আগে থেকে তৈরী করে রাখুন। যেসব কাগজপত্র আপলোড করতে হবে তার তালিকা দেখুন।
মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে।
এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী/অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।
পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ৩ (তিন) লক্ষ টাকা বা তার কম হতে হবে।
শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে।
ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা বা মাতার অনলাইন ব্যাংক একাউন্ট এর তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।
উপবৃত্তি কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই।
ভর্তি সহায়তার আবেদন ফরম পূরণের নিয়ম
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি পেতে অনলাইনে আবেদন করতে হবে। সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নিচের ঠিকানা হতে নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন।
https://www.eservice.pmeat.gov.bd/admission/
তারপর প্রিন্ট করে তথ্য পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
এরপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
এর আগে রেজিস্ট্রেশন করা না থাকলে ভর্তি সহায়তা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সকল প্রক্রিয়া শেষ হলে আবেদন করুন।
আবেদনের প্রাপ্তির ৪-৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক ও আলিমের ভর্তি সহায়তা অনলাইন আবেদন ফরম পূরণ করতে সমস্যা হলে আমাদের জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
সরকারি বেসরকারি মাদ্রাসার ২০২৬ সালের ছুটির তালিকা
তথ্যসূত্র-
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।






Shariatpur
আবেদন করবো কিন্তু বিজ্ঞপ্তি নম্বর কি জানি না একটু বলতেন যদি?
আবেদের বিজ্ঞপ্তি এই প্রতিবেদনে যুক্ত করা আছে।
আবেদন করতে পারছি না
কি সমস্যা হচ্ছে?
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইআইআইএন নং-১১২১৮৪
দরিদ্র এবং মেধারী ছাত্রীরা আবেদন করতে পারেন নাই।
এর অজ্ঞতার কারণ তল্লাসী করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।
বিশেষ দ্রষ্টব্য : ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ইমেল ব্যবহারকারীগণদের অহংকার।
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের দূর্নীতি রুখবে কে?
Server error dekhay keno?Ajkei last date parteci na.Please help