উপবৃত্তি আবেদন ফরম ২০২৬ pdf download [৬ষ্ঠ ও একাদশ শ্রেণি]

উপবৃত্তি আবেদন ফরম ডাউনলোড ২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন শুরু ৫ এপ্রিল। উপবৃত্তির আবেদন করতে শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদন ফরম pdf download করতে হবে।

উল্লেখ্য, শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তি তথ্য MIS Software-এ এন্ট্রি করতে হবে।

মাধ্যমিক স্কুল ও কলেজের উপবৃত্তি আবেদন ফরম ২০২৬ pdf [৬ষ্ঠ ও একাদশ শ্রেণি]

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে অনলাইনে আবেদন করতে হয়। ৫ এপ্রিল থেকে এই আবেদন শুরু হবে।

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন করতে, প্রথমত: অনলাইন থেকে উপবৃত্তির আবেদন ফরমের পিডিএফ কপি ডাউনলোড করতে হবে।

দ্বিতীয়ত: উপবৃত্তির আবেদন ফরম ডাউনলোডের পর এর প্রিন্ট কপি বের করে, ফরমের তথ্যগুলো পূরণ করে শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

শিক্ষার্থীর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান উপবৃত্তির আবেদন ফরমের তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন।

তাই শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করার আগে, এই উপবৃত্তির ফরম অনলাইন থেকে ডাউনলোড করে সঠিক তথ্য পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে  জমা দিতে হবে।

অনলাইনে কোন ঠিকানায় এই উপবৃত্তির আবেদন ফরমের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে, তার ঠিকানা নিচের অনুচ্ছেদে দেখুন।

আরো জানুন:

স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, পুরো রমজান ছুটি

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন ফরম pdf download 2026

স্কুল ও কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন ফরম ডাউনলোড করা যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট থেকে।

শিক্ষা সহায়তা ট্রাস্টের দাপ্তরিক ওয়েবসাইট থেকে এই ফরমের পিডিএফ কপি ডাউনলোডের পর প্রিন্ট করে, এখানে থাকা সকল তথ্য পূরণ করতে হবে।

উপবৃত্তির আবেদন ফরম পূরণ করতে শিক্ষার্থীর এক কপি ছবি ও তার নিজের শিক্ষাগত কিছু তথ্যের প্রয়োজন হবে। এছাড়া শিক্ষার্থীর পিতা-মাতা বা অভিভাবকের তথ্যের প্রয়োজন হবে।

শিক্ষার্থীর ডিজিটাল জন্মসনদের তথ্য (১৭ ডিজিট), পিতা মাতার এনআইডির তথ্য (১০ অথবা ১৭ ডিজিট) ও মোবাইল ব্যাংকিং তথ্যের প্রয়োজন হবে। মোবাইল বাংকিং-এর নামের মিল থাকতে হবে এনআইডির সাথে।

উপবৃত্তির আবেদন করার আগে ফরমটি ডাউনলোড করে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে প্রতিষ্ঠানে জমা দিলে শিক্ষার্থীর কাজ শেষ।

এরপর প্রতিষ্ঠান শিক্ষার্থীর হয়ে আবেদন ফরম অনলাইনে এন্ট্রি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন।

নিচের ঠিকানা থেকে উপবৃত্তির আবেদন ফরমের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে। মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে এই ফরম ডাউনলোড করা যাবে। এরপর কোন একটি কম্পিউটারের দোকানে দিয়ে এই ফরম কাগজে প্রিন্ট করতে হবে।

ষষ্ঠ-একাদশ শ্রেণিতে উপবৃত্তি কত জন ও কত টাকা পাবে?

ষষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের প্রায় ৬২ লাখ শিক্ষার্থীকে প্রতিবছর উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে উপবৃত্তি হিসাবে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন (BEFTN) পদ্ধতির মাধ্যমে বিতরণ করা হবে।

২০২৬ সালের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি আবেদন ফরম ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬

তথ্যসূত্র-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
12 Comments
  1. গরীব পরিবার থেকে উঠে আসে এক ছাত্র। স্যার উপবৃত্তি টা হলে আমার পড়াশুনার খরচ টা অত্যন্ত চালানো যাবে। দয়া করে একটু বিবেচনা করে দেখবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।