মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে মানতে হবে যেসব নিয়ম

মেডিকেল ভর্তি পরীক্ষার নিয়ম

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে মানতে হবে বেশ কিছু নিয়ম। এসব নিয়ম অমান্য করতে পরীক্ষা বাতিল সহ শাস্তির মুখোমুখি হতে পারেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

মেডিকেল এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা দিতে মানতে হবে যেসব নিয়ম

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ১ম বর্ষের পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১:১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব নিয়ম লংঘন করলে পরীক্ষা বাতিল সহ শাস্তির মুখে পড়তে পারেন ভর্তিচ্ছুরা। যেসব নিয়ম মানতে হবে তার নিদের্শনা নিচের অনুচ্ছেদে দেখুন।

মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের নির্দেশনা

ভর্তি পরীক্ষা কেন্দ্রে একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে প্রবেশ করা যাবে।

পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোন ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ যে কোন ইলেকট্রনিক সামগ্রী, ঘড়ি সহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

এদিকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরীক্ষার্থীদের অনুরোধ করেছে। মন্ত্রণালয়ের দাবি, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনও সুযোগ নেই। তাই এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো দেখুন:

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় বা্ড়লো

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।