শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা

শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার ও বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি ঘোষণা করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই ছুটির তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক রাষ্ট্রপতির আদেশক্রমে, সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেন।

যেসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে

দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় এই ছুটি কার্যকর হবে। এসব প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এই ছুটির আওতায় আসবে।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্বাহী আদেশের ছুটির প্রজ্ঞাপন দেখুন।

শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাহী আদেশে সরকারি ছুটি

আরো দেখুন:

সরকারি ছুটির তালিকা ২০২৫ (অফিস বন্ধের দিন)

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬

সরকারি বেসরকারি মাদ্রাসার ২০২৬ সালের ছুটির তালিকা

২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।