৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের রেজাল্ট প্রকাশ, জরুরী নির্দেশনা জানুন

৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের রেজাল্ট প্রকাশ

৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ১১ জুন তারিখে এনটিআরসিএ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইটে প্রাথমিক সুপারিশের নোটিশ প্রকাশ করা হয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের কয়েকটি জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে।

এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের রেজাল্ট প্রকাশ, জরুরী নির্দেশনা জানুন

৫ম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ রেজাল্ট ১১ জুন তারিখের রাতে প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএ কর্তৃপক্ষের ওয়েবসাইটে নিয়োগ সুপারিশের নোটিশ প্রকাশ করা হয়েছে।

এনটিআরসিএ নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে এমপিও শুন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তবে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে নিয়োগ সুপারিশ করা হয়নি। দুই পদ বাদে অন্য সকল পদের নিয়োগ সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মার্চ তারিখে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে পদ সংখ্যা উল্লেখ করা হয়েছিলো ৯৬ হাজার ৭৩৬টি। তবে নিয়োগ সুপারিশে কত জনকে নিয়োগ প্রদান করা হয়েছে তা বলা হয়নি।

নিয়োগ সুপারিশের নোটিশ দেখুন

৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের রেজাল্ট প্রকাশের নোটিশ

৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের রেজাল্ট দেখার নিয়ম

প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএ ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজপ্তি- ২০২৪ নামক সেবা বক্সে থেকে রেজাল্ট দেখা যাবে। এছাড়া http://ngi.teletalk.com.bd/ntrca/app/ লিংক থেকে ৫ম গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাওয়া যাবে।

নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ কর্তৃপক্ষের জরুরী নির্দেশনা

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। আগামী ০৭/০৭/২০২৪ তারিখ থেকে ২৫/০৭/২০২৪ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন (০৯:০০-০৫:০০ টা) এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে কোন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে, তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

পুলিশ ভেরিফিকেশন ফরম (V-Roll) সংক্রান্ত তথ্য

৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (V-Roll) পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হ্‌বে।

আর দেখুন:

১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ ২০২৪

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।