সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস ও প্রশ্নের মানবন্টন প্রকাশ করেছে। প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে। নতুন সিলেবাসে প্রশ্নের নতুন মানবণ্টন করা হয়েছে।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস ও প্রশ্নের মানবন্টন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিসিএস পরীক্ষার নতুন সিলেবাস ও প্রশ্নের মানবন্টন প্রকাশ করেছে। ৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের পিডিএফ কপি প্রকাশ করা হয়। সিলেবাসে সকল বিষয়ের প্রশ্নের বিষয় ও প্রশ্নের মানবন্টন দেওয়া হয়েছে।
বরাবরের মত এবারও ২০০ নম্বরের প্রিলিঃ পরীক্ষা গ্রহণ করা হবে। ২ ঘন্টা সময়ের মধ্যে এমসিকিউ টাইপের প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে।
যে সিলেবাসে হবে ৫০তম বিসিএস প্রিলিঃ পরীক্ষা
৫০তম বিসিএসের প্রিলিতে নতুন মানবণ্টনে ২০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। বাংলা ভাষা ও সাহিত্যে ৩০ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ নম্বর ও বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ নম্বর।
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১৫ নম্বর।
- ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরো দেখুন:
সংশোধিত প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা প্রজ্ঞাপন ২০২৫





